মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
তিব্বতে একের পর এক ক্লোন ইয়াক, বিশ্বজুড়ে নৈতিকতা নিয়ে প্রশ্ন বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত অভিনয়ে ফিরতে চান, ভবিষ্যতে পরিচালনাতেও আগ্রহ মাইলি সাইরাসের নুসরাত হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের

বিপিএলের কনসার্টে সাড়ে ৩ কোটি টাকা নেবেন রাহাত, কমেছে টিকিটের দাম

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৫৯ Time View

বিনোদন ডেস্ক : মিরপুরের অনুষ্ঠানে গান গাইতে ৩ কোটি ৪০ লাখ টাকা, মার্কিন মুদ্রায় যা প্রায় ২ লাখ ৮৬ হাজার ডলার পারিশ্রমিক নেবেন এই শিল্পী। শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় পারফরম্যান্স ফি হিসেবে রাহাত ফতেহ আলী খানকে এই টাকা দেয়ার সিদ্ধান্ত অনুমোদন হয়েছে।

সভা শেষে বিসিবি সভাপতি ফারুক আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন, বিপিএল মিউজিক ফেস্ট উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অনুষ্ঠেয় তিনটি অনুষ্ঠানের জন্য টাইটেল স্পনসর স্বত্ব কিনেছে মধুমতি ব্যাংক। এ বাবদ বিসিবিকে তারা দেবে ৪ কোটি টাকা, যার প্রায় পুরোটাই যাবে রাহাত ফতেহ আলীর পেছনে।

মিউজিক ফেস্টের প্লাটিনাম টিকিটের মূল্য ধরা হয়েছে ৮ হাজার টাকা, গোল্ড ৬ হাজার, সিলভার ৪ হাজার, গ্র্যান্ড স্ট্যান্ড ১ হাজার ৫০০ ও ক্লাব হাউজের টিকিট ৫০০ টাকা।

 

 

কিউএনবি/আয়শা/২১ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit