বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্লপের জার্মান স্কোয়াডে নেই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদে ইসরাইলি সেটেলারদের হানা রাঙামাটিতে ইয়ারাসহ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৮ খাগড়াছড়িতে দ্রুত বিচার নিশ্চিতকরণে সামারি ট্রায়ালের সাফল্য। উত্তরের চেয়ে দক্ষিণের কাছে কম গোল খেল বাংলাদেশ ‎লালমনিরহাটে ভুয়া এসআই সেজে গাঁজা পাচার, ৯ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার-৩ নওগাঁয় এ্যাডভোকেসি ও লবিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত  দীঘিপাড়া কয়লাখনির কয়লা উত্তোলনের উদ্যোগ নেওয়া প্রয়োজন সরকারের॥ ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে ফুলবাড়ির কয়লা তুলতে চায় সরকার 

কেমন পাত্র চাই রাশ্মিকার?

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৯৩ Time View

বিনোদন ডেস্ক : ‘পুষ্পা ১’-এর মতোই ‘পুষ্পা ২’ সিনেমাতেও রাশ্মিকা মান্দনার অভিনয় ও নাচ প্রশংসা কুড়াচ্ছে। নায়িকার কেবল অভিনয় জীবনই নয়, বার বারই চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে আসে তার ব্যক্তিগত তথা প্রেমজীবনও। ধাপে ধাপে সম্পর্কে সিলমোহর দিচ্ছেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশ্মিকা মান্দানা! বহু দিন ধরেই বিনোদন পাড়ায় তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা। সেই জল্পনাকে পরোক্ষ ভাবে স্বীকৃতির দিলেও সংবাদমাধ্যমের সামনে এখনও মুখে কুলুপ এঁটে রেখেছেন যুগলে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশ্মিকা জানিয়েছেন, কেমন পাত্র চাই তার।

সম্পর্ক নিয়ে মুখ না খুললেও রাশ্মিকা স্পষ্ট জানিয়েছেন কেমন জীবনসঙ্গী চাই তার। নায়িকা বলেন, ‘‘আমার জীবনের প্রতিটি পর্বে আমার পাশে থাকবে এমন সঙ্গী চাই আমার। আমার সেই স্বান্ত্বনা, নিরাপত্তা এবং সহানুভূতি দরকার।’’

জবাবে নায়িকা আরও বলেন, ‘‘আমার জন্য সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সম্মান। একে অপরকে সম্মান করা, যত্ন করা, পাশে থাকা— সম্পর্কের সমীকরণ এতেই মজবুত হয়ে ওঠে। আমার সঙ্গী যে হবে, সে যেন আমায় খুব ভালোবাসে, আমার যত্ন করে, এক জন ভালো হৃদয়ের মানুষ হয়। আমি ওই রকমই, তাই আমার সঙ্গীকেও এমনই হতে হবে। আমার মনে হয়, আমি যে রকম সঙ্গী ঠিক তার উল্টো হলে আমাদের সম্পর্ক বেশি দিন টিকবে না।’’

রাশ্মিকা মনে করেন, প্রেমের সম্পর্কে বন্ধুত্ব থাকাটাও জরুরি। অভিনেত্রী বলেন, ‘‘সঙ্গী এমন বন্ধু হবে যে ভালো দিনেও আপনার পাশে থাকবে, আবার খারাপ দিনেও আপনার হাত শক্ত করে ধরে রাখবে।’’

রাশ্মিকার প্রথম বিয়ে খুব বেশি দিন টেকেনি। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘গীত গোবিন্দম’ ছবিতে বিজয়ের বিপরীতে জুটি বেঁধে অভিনয় করেন রাশ্মিকা। ছবি মুক্তি পাওয়ার পর বিজয় এবং রাশ্মিকার সম্পর্কের রসায়ন মনে ধরে যায় দর্শকের। অনেকেই মনে করেন, বিজয়ের সঙ্গে সম্পর্ক গাঢ় হওয়ার কারণেই নাকি বিয়ে ভেঙে দেন রাশ্মিকা। তবে সম্পর্ক নিয়ে রাশ্মিকা এবং রক্ষিত কেউই মুখ খোলেননি। এখন বিজয়ের সঙ্গে চুটিয়ে প্রেম করলেও সম্পর্কে নিয়ে খুব বেশি চর্চা হোক তা কখনই চান না রাশ্মিকা।

কিউএনবি/অনিমা/২১ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit