বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

রাশিয়ায় ইউক্রেনের হামলা, এক রাতে ধ্বংস ১৯ ড্রোন

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৬৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত রাতে রাশিয়ার ভূখণ্ডে বিভিন্ন স্থাপনার ওপর হামলার প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। এ সময় রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ১৯টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে।

শনিবার মন্ত্রণালয়টির এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার রাতে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার মাটিতে সন্ত্রাসী হামলার প্রচেষ্টা চালিয়েছিল। এ সময় ফিক্সড-উইং ইউএভি (ড্রোন) ব্যবহার করা হয়। তবে দায়িত্বে থাকা রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী তাদের ১৯টি ড্রোন ধ্বংস করেছে। যার মধ্যে বেলগোরদ অঞ্চলে ৯টি, ভোরোনেজ অঞ্চলে ৫টি, কৃষ্ণ সাগরে ৩টি, কুর্স্ক অঞ্চলে ১টি এবং ক্রাসনোদার অঞ্চলে ১টি।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, এই হামলার প্রচেষ্টা রাশিয়ার স্থাপনাগুলোর সুরক্ষা বিঘ্নিত করার উদ্দেশ্যে করা হয়েছিল। তবে তা প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সম্পূর্ণভাবে ব্যর্থ করা হয়েছে। সূত্র: তাস

 

 

কিউএনবি/আয়শা/২১ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit