বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

ভারত না যাওয়ায় লাভই হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৯৮ Time View

স্পোর্টস ডেস্ক : অনেক বিতর্কের শেষে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে রাজি হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই সিদ্ধান্তের ফলে লাভ হয়েছে পাকিস্তানের। ভারত দেশটিতে খেলতে না যাওয়ায় আরও ৩৮ কোটি টাকা পাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

আইসিসি জানিয়েছে, ভারতের ম্যাচগুলো অন্য দেশে হবে। কোন দেশে হবে তা অবশ্য এখনও ঘোষণা করা হয়নি। তবে যে দেশেই হোক, সেখানে খেলা আয়োজনে খরচ হবে। যেহেতু পাকিস্তান আয়োজক দেশ, তাই সেই টাকা তাদেরই খরচ করতে হবে। সেই কারণে আইসিসির কাছে বাড়তি টাকা পাচ্ছে তারা।

এই কথা জানিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। একটি ইউটিউব ভিডিওতে তিনি বলেন, “পাকিস্তানের কোনও আর্থিক ক্ষতি হচ্ছে না। উল্টো এবার ওদের লাভ হচ্ছে। হাইব্রিড মডেলে রাজি হওয়ায় ওদের মুখরক্ষা হয়েছে। পাশাপাশি আইসিসি ওদের আরও ৩৮ কোটি টাকা দিচ্ছে ভারতের ম্যাচ আয়োজনের জন্য। তবে একটি ক্ষতি ওদের হবে। সেটা পর্যটনে। ভারত পাকিস্তানে খেলতে গেলে ভারত থেকে অনেক সমর্থকও যেতেন। ফলে ওদের পর্যটনে লাভ হত। সেটা হবে না।”

পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব দেওয়ার পরেই বেঁকে বসেছিল ভারত। বিসিসিআই স্পষ্ট জানিয়ে দিয়েছিল, পাকিস্তানে খেলতে যাবেন না রোহিত শর্মা, বিরাট কোহলিরা। নিরপেক্ষ কোনও দেশে খেলা আয়োজনের আবেদন জানিয়েছিল তারা। পাকিস্তান প্রথমে এতে রাজি ছিল না। অনেক আলোচনার পরে অবশেষে তারা রাজি হয়। তবে তারা পাল্টা দাবি জানায় যে, ভারতে কোনও আইসিসি প্রতিযোগিতা হলে তারাও এ দেশে আসবে না। নিরপেক্ষ দেশে খেলবে। পাকিস্তানের সেই দাবিও মেনে নিয়েছে আইসিসি। আপাতত ২০২৭ সাল পর্যন্ত দু’দেশ দু’দেশের মাটিতে খেলতে যাবে না।

প্রথমে ঠিক ছিল, নিরপেক্ষ দেশ হিসাবে সংযুক্ত আরব আমিরশাহিতে নিজেদের ম্যাচ খেলবে ভারত। কিন্তু পাকিস্তানের তাতে আপত্তি রয়েছে। তারা চাইছে, ভারতের ম্যাচগুলি শ্রীলঙ্কাতে হোক। এই সমস্যায় এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করতে পারেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

কিউএনবি/অনিমা/২১ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit