ডেস্ক নিউজ : শনিবার (২১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান। সামান্তা বলেন, বিভিন্ন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বরাতে আমাদের দৃষ্টিগোচর হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে অনাগত রাজনৈতিক দলের নাম ‘জনশক্তি’। এটি জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে।
আমরা নিশ্চিত করতে চাই, এ ধরনের কোনো নাম কিংবা সিদ্ধান্ত নিয়ে আমাদের মাঝে আলোচনা হয়নি। এ অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান সংগঠনের মুখপাত্র।
কিউএনবি/আয়শা/২১ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:২২