বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

হাত ফস্কে আইফোন প্রণামী বাক্সে, তারপর…

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৬০ Time View

ডেস্ক নিউজ : মন্দির দর্শনে গিয়ে নিজের আইফোন খোয়াতে হল ভারতীয় এক যুবককে। হাত ফস্কে প্রণামী বাক্সে আইফোনটি পড়ে যেতেই বিপাকে পড়েন তিনি। মন্দির কর্তৃপক্ষের কাছে ঘটনার কথা জানিয়ে ফোন ফেরত দেওয়ার অনুরোধ করতেই, তারা সাফ জানিয়ে দেয় ওই ফোন আর যুবকের নয়, এখন থেকে সেটি ঈশ্বরের সম্পত্তি!

মন্দির কর্তৃপক্ষের এই ব্যাখ্যা শুনে স্তম্ভিত ওই যুবক। যদিও মন্দির কর্তৃপক্ষ তাঁকে আশ্বাস দিয়ে জানিয়েছেন, ফোন ফেরত না দেওয়া হলেও তিনি সেই ফোন থেকে প্রয়োজনীয় তথ্যগুলো নিয়ে নিতে পারেন। আর তার জন্য তাকে অনুমতি দেওয়া হবে।

অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর চেঙ্গলপট্টু জেলার কান্দাস্বামী মন্দিরে। সম্প্রতি ওই মন্দির দর্শনে গিয়েছিলেন দীনেশ নামে এক পুণ্যার্থী। মন্দির দর্শনের সময় হঠাৎই তার হাত ফস্কে প্রণামী বাক্সে আইফোন পড়ে যায়। দীনেশ ভেবেছিলেন, মন্দির কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানালেই সমস্যার সমাধান হবে। কিন্তু পরের ঘটনার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না তিনি। মন্দির কর্তৃপক্ষের কাছে আর্জি জানাতেই তারা স্পষ্ট জানিয়ে দেন, ফোন ফেরত দেওয়া সম্ভব নয়।

তামিলনাড়ু হিন্দু রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল এনডাওমেন্ট দফতর জানিয়েছে, ওই আইফোন এখন থেকে মন্দিরের সম্পত্তি। তাদের দাবি, প্রণামী বাক্স সংক্রান্ত ১৯৭৫-এর আইন অনুযায়ী যা কিছু ওই বাক্সে প্রণামী হিসাবে পড়বে, তা সবই মন্দির কর্তৃপক্ষের। আর সেই আইন অনুযায়ী, যুবকের আইফোনও মন্দিরের সম্পত্তি। সুতরাং তা ফেরত দেওয়া সম্ভব নয়। মন্দির কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়েছে যে, ওই প্রণামী বাক্সে যা কিছু দেন পুণ্যার্থী এবং ভক্তেরা তা-ই ঈশ্বরের সম্পত্তির খাতায় নথিভুক্ত করা হয়। তবে যুবকের আর্জি মেনে বিষয়টি মন্দিরের অন্যান্য আধিকারিকের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন এক আধিকারিক। যুবককে কোনও ক্ষতিপূরণ দেওয়া যায় কি না, তা-ও বিবেচনা করে দেখা হবে বলে জানিয়েছেন তিনি।

কিউএনবি/অনিমা/২১ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit