শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

‘নতুন কোনো ফ্যাসিস্ট যাতে তৈরি হতে না পারে’

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৪১ Time View

ডেস্ক নিউজ : অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, জুলাই আন্দোলন হল বিগত বছরগুলোর অনিয়মের সমষ্টি। আমাদের প্রচেষ্টা থাকবে নতুন কোনো ফ্যাসিস্ট যাতে তৈরি হতে না পারে ও ঐক্যের দেয়ালে কেউ ফাটল ধরাতে না পারে।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে বাংলা একাডেমিতে আয়োজিত তারুণ্যের নীতি সম্মেলনে তিনি এ কথা বলেন।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ১০০ বছর পরেও যেন ‘জুলাই অভ্যুত্থান’ মানুষের স্মরণে থাকে, তেমন কাজ হাতে নেওয়া হয়েছে। ১ লাখ মানুষের সাক্ষাৎকার নিয়ে তৈরি করা হবে ডিজিটাল ওরাল হিস্ট্রি আর্কাইভ।

এ সময় সংস্কৃতি উপদেষ্টা সংস্কৃতির বিকাশ নিয়েও কথা বলেন। তিনি বলেন, শুধু বাঙালি সংস্কৃতির বিকাশ নয়; বহু ভাষা, বহু সংস্কৃতি, বহু ধর্মের বিকাশে কাজ করতে চায় সংস্কৃতি সংস্কার কমিশন। প্রয়োজনে নীতিগত পরিবর্তনে অংশীজনদের সঙ্গে আলোচনা করবে মন্ত্রণালয়।

কিউএনবি/অনিমা/২১ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit