ডেস্ক নিউজ : শনিবার (২১ ডিসেম্বর) গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল থেকে এ তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।
গণমাধ্যমে পাঠানো বার্তায় জানানো হয়, প্রথম ধাপের তালিকায় ৮৫৮ জন শহীদ এবং ১১ হাজার ৫৫১ জন আহতের নাম প্রকাশ করা হয়েছে।
সেলের পক্ষ থেকে তালিকায় সংযোজন বা বিয়োজন করার মতো যুক্তিসংগত কোনো তথ্য থাকলে আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ই-মেইল muspecialcell36@gmail.com -এ জানানোর অনুরোধ করা হয়েছে।
কিউএনবি/আয়শা/২১ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৪৪