বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

২০২৬ বিশ্বকাপে খেলার ইচ্ছা প্রকাশ করলেন নেইমার

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৫৫ Time View

স্পোর্টস ডেস্ক : ফরাসি সংবাদমাধ্যম আরএসসি স্পোর্টসের সাংবাদিক মারিওন বার্তোল্লি ও বেনোইত বোউএনকে সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন নেইমার। নেইমারের কাছে তিনি জানতে চেয়েছিলেন যে, ২০২৬ বিশ্বকপ জয় তার ক্যারিয়ারের শেষ লক্ষ্য কি না। 

নেইমার বলেন, ‘সবার আগে আল হিলালের হয়ে ভালো একটি মৌসুম কাটাতে চাই। মারাত্মক এক চোট থেকে কেবল ফিরেছি। নিজের পর্যায়ে ফিরতে ও কেন এখানে আছি, তা বোঝাতে এখনও হাতে সময় আছে। আমার অগ্রাধিকার হলো, ভালোভাবে সেরে ওঠা। শারীরিক সক্ষমতা বাড়িয়ে আবারও খেলা শুরু করা। আল হিলালের হয়ে আমি ২০২৫ ক্লাব বিশ্বকাপ খেলতে চাই। কারণ, ক্লাবের জন্য এটা গুরুত্বপূর্ণ।’ 
 
এরপর ২০২৬ বিশ্বকাপ নিয়ে নেইমার বলেন, ‘অবশ্যই বিশ্বকাপে খেলা সব খেলোয়াড়েরই লক্ষ্য। আমি এরই মধ্যে তিনটি বিশ্বকাপ খেলেছি। অবশ্যই চতুর্থটিতেও খেলতে চাই। এটায় মনোযোগী থাকতে হবে এবং ভালো প্রস্তুতি নিতে হবে।’ ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে খেলেছেন নেইমার। তবে তার ক্যারিয়ার বেশ চোটপ্রবণ। তার সর্বশেষ বড় চোট গত বছর ১৮ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে। বাঁ পায়ের হাঁটুতে এসিএল চোটের পাশাপাশি মিনিসকাসেও আঘাত পেয়েছিলেন। 
 
এক বছর পর এ বছর অক্টোবরে আল হিলালের হয়ে মাঠে ফেরেন ব্রাজিলের এই তারকা। তবে গত মাসে আবারও চোট পান তিনি। যে কারণে আরও এক মাসের জন্য ছিটকে পড়েন। জাতীয় দলের জার্সিতেও ফেরা হয়নি এখনও। অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত। হলুদ জার্সিতে নেইমারই এখন সর্বোচ্চ গোলদাতা। গত বছর সেপ্টেম্বরে কিংবদন্তি পেলেকে পেছনে ফেলেছেন নেইমার। জাতীয় দলের হয়ে ৯২ ম্যাচে ৭৭ গোল করেছিলেন পেলে। তবে নেইমারের কাছে জানতে চাওয়া হয়েছিল শৈশবের সেই ছোট্ট নেইমার এমন স্বপ্ন দেখেছিলেন কি না। 
 
‘শৈশবে যত স্বপ্ন দেখেছি, সব ইতিমধ্যেই ছাড়িয়ে গিয়েছি। ছোটবেলায় সান্তোস ও ব্রাজিলের হয়ে খেলার স্বপ্ন দেখেছি। কিন্তু সৃষ্টিকর্তা আমাকে আরও বেশি দিয়েছেন। ক্যারিয়ার নিয়ে আমি খুশি, অনেক বড় বড় ক্লাবে খেলেছি। আর এখন ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতা। এই অর্জনে আমি খুব খুশি। আমার সন্তানেরা জানবে, আমার দেশের ইতিহাসে আমি গুরুত্বপূর্ণ ছিলাম।’ 

আগামী বছর ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আছে ব্রাজিলের। এই ম্যাচ দিয়েই দলে ফেরার অপেক্ষা করছেন কি না এমন প্রশ্নের জবাবে নেইমার বলেন, ‘অবশ্যই, আমি ফিরবো। সেই প্রস্তুতিই নিচ্ছি। আমাকে এবারই ডাকতে পারতো। কিন্তু কোচের সঙ্গে কথা বলার পর বুঝেছি, তিনি না ডাকার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু পরের বার আমি অবশ্যই সতীর্থদের সঙ্গে থাকবো। দেশের প্রতিনিধিত্ব করার চেয়ে ভালো আর কিছুই হয় না। আশা করি দল আরও উন্নতি করবে।’

 

 

কিউএনবি/আয়শা/২১ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit