শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৫২, আহত ৬৫

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৬৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে দুটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৫২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৬৫ জন।

স্থানীয় গণমাধ্যমের বরাতে তুর্কি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি শুক্রবার (২০ ডিসেম্বর) এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, প্রথম দুর্ঘটনাটি ঘটে বুধবার রাতে কাবুল-কান্দাহার মহাসড়কে। ওই সময় একটি যাত্রীবাহী বাস এবং একটি তেলবাহী ট্যাংকারের মধ্যে সংঘর্ষে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটে।

গজনি প্রদেশের গভর্নরের মুখপাত্র হাফিজ ওমর বার্তা সংস্থা এপিকে এ তথ্য জানিয়েছেন।

অপর দুর্ঘটনাটিও ঘটে একই মহাসড়কে, তবে ভিন্ন স্থানে। জায়গাটি আফগান রাজধানী কাবুল ও দেশটির দক্ষিণাঞ্চলের মাঝখানে অবস্থিত।

হাফিজ ওমর জানান, আহতদের গজনির হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে এবং মৃতদেহগুলোকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। গুরুতর অবস্থায় থাকা রোগীদের কাবুলে স্থানান্তর করা হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।

এদিকে ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আবদুল্লাহ খান নামের এক ব্যক্তি। তিনি বর্তমানে গজনির একটি হাসপাতালে চিকিৎসাধীন। জানান, এ দুর্ঘটনায় ঠিক কতজন মারা গেছেন বা আহত হয়েছেন তা তিনি জানেন না।

আহত আবদুল্লাহ খান বলেন, ‘আমি নিজে বাস থেকে কোনোরকমে বের হয়ে আসি এবং কান্নার শব্দ শুনতে পাই। চারপাশটা কেবল রক্তাক্ত ছিল। কারও মাথায় আঘাত লেগেছে, আবার কেউ পায়ে চোট পেয়েছেন।’

কিউএনবি/অনিমা/২১ ডিসেম্বর ২০২৪,/সকাল ১১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit