মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

ডিম খেলে কি শিশুর উচ্চতা বাড়ে?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৬৬ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ডিম খাওয়া তো নিঃসন্দেহে ভালো। আর ডিম এমন একটি খাবার, যার প্রতি সবারই কমবেশি টান আছে। বাড়ির শিশুরাও ডিম খাওয়া নিয়ে বিশেষ কোনো আপত্তি করে না। আবার খাদ্যতালিকায় ডিমের পদ থাকলে বড়দের মুখেও হাসি ফোটে। ডিমের স্বাদ নিয়ে ছোট-বড় দুপক্ষই একমত।

শরীরের প্রয়োজনীয় প্রোটিনের জোগান দিয়ে থাকে ডিম। আর আপনার শিশুর শারীরিক উচ্চতা বৃদ্ধিতেও ডিম সাহায্য করে। বাড়ন্ত বয়সে যদি শিশুকে ডিম খাওয়ানো যায়, তাহলে তার উচ্চতা নিয়ে কোনো ভাবনা থাকে না। 

ডিম খেলে লম্বা হওয়া যায় এ কথা ঠিক। কারণ শরীরে প্রোটিনের জোগান দেয় ডিম। সেই সঙ্গে ডিমে রয়েছে ভিটামিন৬, ভিটামিন১২, ফলিক অ্যাসিড, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, সোডিয়াম, থিয়ামিন, আয়রন, জিংক, ভিটামিন ডিসহ নানা উপকারী উপাদান। ভারতের পুষ্টিবিদ চৈতালি মণ্ডল বলেছেন— ডিম শিশুর উচ্চতা বৃদ্ধিতেও সাহায্য করে। বাড়ন্ত বয়সে যদি শিশুকে ডিম খাওয়ানো যায়, তাহলে তার উচ্চতা নিয়ে কোনো চিন্তা থাকবে না।

চৈতালি মণ্ডল আরও বলেন, ডিমের সঙ্গে উচ্চতার একটি সম্পর্ক রয়েছে। ৩০ পেরোনো কেউ যদি এখন লম্বা হওয়ার আশায় ডিম খেতে শুরু করেন, তাহলে সেই ইচ্ছে পূরণ হবে না। কারণ বাড়ন্ত বয়সে যদি শিশুকে পর্যাপ্ত পরিমাণে ডিম খাওয়ানো যায়, তা হলে উচ্চতা সত্যিই বাড়ে। তিনি বলেন, ডিমে এমন কিছু উপাদান রয়েছে, যা উচ্চতা বাড়িয়ে তোলে। প্রতিদিন একটি করে ডিম যদি শিশুকে খাওয়ানো যায়, তা হলে উপকার পাওয়া যাবে। তবে শুধু ডিম খাওয়ালে তো চলবে না। পাশাপাশি দৌড়ঝাঁপও করতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/২০ ডিসেম্বর ২০২৪,/দুপুর ২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit