মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
জয়পুরহাটের কালাইয়ে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে ২০টি গাভী ও সনদপত্র বিতরণ  দুর্যোগে দুর্গত মানুষের পাশে রাঙামাটি ছাত্রদল, আশ্রয়কেন্দ্রে শুকনা খাবার বিতরণ ডোমারে খালের পানি প্রবাহ বন্ধ করায় হাজার হাজার একর জমি অনাবাদি থাকার আশংকা মেসি-সালাহর লড়াই মোবাইলে দেখবেন যেভাবে আমিরাতের লটারিতে বাজিমাত, রাতারাতি কোটিপতি প্রবাসী প্রধানমন্ত্রীর সফরের পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা মেসি-সালাহ দ্বৈরথে শেষ আটের টিকিট কার? চট্টগ্রাম, রংপুরসহ ৪ বিভাগের বিভিন্ন জেলায় বন্যার আশঙ্কা ট্রাম্পের মিমকয়েনে ধস, ক্ষতির মুখে প্রায় ১০ লাখ বিনিয়োগকারী

সপ্তাহ ব্যবধানে কমেছে আলু ও পেঁয়াজের দাম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৬৯ Time View

ডেস্ক নিউজ :  সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারগুলোতে সপ্তাহ ব্যবধানে আলু ও পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। গত সপ্তাহের তুলনায় আলু ও পেঁয়াজ কেজিতে ২০ টাকা কমেছে।

ব্যবসায়ীরা বলছেন বাজারে নতুন আলু ও পেঁয়াজ পর্যাপ্ত সরবরাহ হওয়ার কারণে দাম কমতে শুরু করেছে। আগামী সপ্তাহে দাম আরও কমে আসবে বলে তারা মনে করেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর শেওড়াপাড়া ও তালতলা বাজারঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এমন তথ্য জানা দেখা গেছে।

রাজধানীর এসব বাজার ঘুরে দেখা গেছে, সরবরাহ বাড়ায় গত সপ্তাহের তুলনায় আলু ও পেঁয়াজের দাম কেজিতে ২০ টাকা কমেছে।  এসব বাজারে নতুন আলু বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৮০ টাকা কেজি দরে। পুরাতন আলু ৭০ টাকা, বগুড়ার আলু ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এসব বাজারে দেশি পেঁয়াজ কেজিতে ২০ টাকা কমে ১১০ টাকা, মুড়ি পেঁয়াজ ৭০ টাকা, পাতা পেঁয়াজ ৬০ টাকা, ইন্ডিয়ান পেঁয়াজ ৯০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে। এদিকে ব্যবসায়ীরা বলছেন, নতুন আলু ও পেঁয়াজের সরবরাহ বাড়ছে আগামী সপ্তাহে দাম আরো কমে আসবে।  

এ ব্যাপারে শেওড়াপাড়া বাজারের আলু-পেঁয়াজ বিক্রেতা মো. খালেক বাংলানিউজকে বলেন, বাজারে নতুন আলু ও নতুন পেঁয়াজের সরবরাহ বাড়ছে। আগের তুলনায় দাম কমেছে, আগামী সপ্তাহে দাম আরও কমবে বলে তিনি উল্লেখ করেন।

এসব বাজারে আদা ১২০ থেকে ২৮০ টাকা, রসুন ২২০ থেকে ২৪০ টাকা, দেশি মসুর ডাল ১৪০ টাকা, মুগ ডাল ১৮০ টাকা, মিনিকেট চাল ৭৬ থেকে ৮০ টাকা এবং নাজিরশাইল ৭৫ থেকে ৮২ টাকা দরে বিক্রি হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/২০ ডিসেম্বর ২০২৪,/দুপুর ২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit