রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

অস্কারের দৌড় থেকে ছিটকে গেছে ‘লাপাতা লেডিজ’, আশা জাগাচ্ছে ‘অনুজা’

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৭৮ Time View

বিনোদন ডেস্ক : অস্কার প্রতিযোগিতার জন্য ভোটিং শুরু হয়েছিল গত ৯ ডিসেম্বর, যা চলে ১৩ ডিসেম্বর পর্যন্ত। এরপরই গতকাল মঙ্গলবার ১০ বিভাগে চূড়ান্ত তালিকা সামনে আনা হয়েছে। অস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী বছরের ২ মার্চ।

বলিউড পরিচালক কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিজ’ নিয়ে অস্কার জয়ের স্বপ্ন দেখেছিলেন ভারতীয় সিনেমাপ্রেমীরা। নাহ! সেই স্বপ্ন অধরাই থেকে গেল। অস্কারের ১০ বিভাগে চূড়ান্ত ১৫টি তালিকায় নাম নেই ‘লাপাতা লেডিজ’-এর। আর তাতে ভারতীয় সিনেমাপ্রেমীদের একটু মন খারাপ বৈকি। এমনকি ‘পুতুল’ ছবির জন্য গাওয়া ইমন চক্রবর্তীর ‘ইতি মা’ গানটি নির্বাচিত হয়নি। তবে এই হতাশার মধ্যে আশা জাগাচ্ছে একটি ভারতীয় ছবি।

হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের তরফে প্রকাশিত তালিকায় লাইফ-অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে নাম রয়েছে ভারতীয় ছবি ‘অনুজা’র। যে ছবিটি প্রযোজনা করেছেন গুণীত মঙ্গা কাপুর। অভিনয় করেছেন নাগেশ ভোঁসলের মতো অভিনেতারা। পোশাকশিল্পে শিশুশ্রমিককে বিষয়বস্তু করে তৈরি হয়েছে এই ছবির গল্প।

এ বিষয়ে অস্কার অ্যাকাডেমির সদস্য উজ্জ্বল নির্গুদকর বলেন, ‘সুচিত্রা মাতাইয়ের লাইভ-অ্যাকশন শর্ট ফিল্ম অনুজাকে এই বিভাগে ১৮০টি শর্ট ফিল্মের মধ্যে নির্বাচিত হতে দেখে আমি খুশি৷ গুণীত মঙ্গা এই ছবির একজন নির্বাহী প্রযোজক। ছবির স্টার কাস্টে অনেক ভারতীয় নাম রয়েছে, আর সেটিই প্রমাণ করে যে ভারতীয় প্রতিভারা বিশ্বব্যাপী স্বীকৃত।

লাইফ-অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে ‘অনুজা’-র প্রতিযোগী ছবিগুলো হলো— ক্লোডাঘ, দ্য কমপ্রেট্রিয়ট, ক্রাস্ট, ডভকোট, এজ অফ স্পেস, দ্য আইসক্রিম ম্যান, আই অ্যাম নট অ্য রোবট, দ্য লাস্ট রেঞ্জার, অ্যা লায়েন, দ্যা ম্যান হু কুড নট রিমেন সাইলেন্ট, দ্য মাস্টারপিস, অ্যান অরেঞ্জ ফ্রম জাফা, প্যারিস ৭০ এবং রুম টেকেন।

এদিকে আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগের চূড়ান্ত ১৫ তালিকা থেকে পরিচালক কিরণ রাওয়ের লাপাতা লেডিজ ছিটকে গেলেও আশার আলো দেখাচ্ছে অন্য একটা হিন্দিভাষার ছবি ‘সন্তোষ’। যদিও এই ছবির নাম জমা পড়েছে ইউনাইটেড কিংডম থেকে। ছবিটি পরিচালনা করেছেন প্রবাসী সন্ধ্যা সুরি।

 

 

কিউএনবি/আয়শা/১৮ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:২০

    

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit