শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

দুর্গাপুরে নিখোঁজের ২দিন পর পুকুরে মিললো মরদেহ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৭৪ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে নিখোঁজের দুইদিন পর পুকুর থেকে আলী ওসমান (৫২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের পূর্ব বাকলজোড়া গ্রামের একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। আলী ওসমান একই উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ধানশিরা গ্রামের মৃত মনফর আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আলী ওসমানের মানসিক সমস্যা ছিলো। গত ১৫ ডিসেম্বর পূর্ব বাকলজোড়া গ্রামের আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায় আলী ওসমান। এরপর সেখান থেকে সে এশার নামাজের অযু করার জন্য বের হয়ে আর বাসায় ফেরেনি। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। আজ মঙ্গলবার দুপুরে ওই গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় আলী ওসমানের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

দুর্গাপুর থানার ওসি বাচ্চু মিয়া জানান, আলী ওসমানের মানসিক সমস্যা ছিলো। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলী ওসমানের মরদেহ উদ্ধার করে। পরবর্তিতে এ মৃত্যু নিয়ে কোন অভিযোগ না থাকায়, মঙ্গলবার সন্ধ্যায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৭ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit