রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

মনিরামপুরে বিএনপির উদ্যোগে ১২৫ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৬ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : বিজয় দিবসে ১৬ ডিসেম্বর যশোরের মনিরামপুরে বিএনপির উদ্যোগে ১২৫ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়। পৌর বিএনপির উদ্যোগে দলিয় কার্যালয়ের সামনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।

পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, মালয়েশিয়া প্রবাসী বিএনপি নেতা হাজী আলী হোসেন,মনিরামপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, নিস্তার ফারুক, খান শফিয়ার রহমান, জুলফিকার আলী ভূট্টো, পৌর যুবদলের আহ্বায়ক আব্বাস উদ্দিন, মুক্তার হোসেন, আইয়ুব আলী, ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান, জেলা মহিলা দলের সহসভাপতি মেরী ইকবাল, লুৎফুন্নাহার প্রমুখ।

উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদ ইকবাল হোসেন জানান, সংবর্ধনা অনুষ্ঠানে ১২৫ জন মুক্তিযোদ্ধাকে ফুলেল শুভেচ্ছা ছাড়াও তাদের প্রত্যেককে একটি করে চাদর(শাল) ও এক প্যাকেট বিরিয়ানী প্রদান করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৭ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit