শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি মাসের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি, মৃত্যু আরও ১ কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

ফুলবাড়ীতে মাদক কারবারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৮২ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে মাদকদ্রব্য বিক্রি বন্ধসহ মাদক কারবারীদের শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সচেতন এলাকাবাসীরা। গতকাল মঙ্গলবার (১৭ডিসেম্বর) বিকেল ৫টায় ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর এলাকায় এ মানববন্ধন করেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

মানববন্ধনে দাদপুর মসজিদ কমিটির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মঞ্জু আরা বিউটি, ইউপি সদস্য দিলিপ কুমার রায়, স্থানীয় এলাকাবাসীর মধ্যে বিশিষ্ট সমাজসেবক আফতার আলী। অন্যান্যদের মধ্যে আব্দুর রহমান, মাসুদ রানা, বেলাল উদ্দিন ডেভিড, হাসান আলী, সাবেক ইউপি সদস্য সাজেদুর রহমান, শরিফুল ইসলাম, নাসিম, মেনাজুল, আশরাফুল প্রমুখ।

এ সময় এলাকাবাসীরা তাদের বক্তব্যে বলেন, মাদক কারবারিরা এলাকায় দীর্ঘদিন যাবৎ গাজা, ইয়াবা, হিরোয়িনসহ বিভিন্ন মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতে এলাকার উঠতি বয়সী ছেলেরা দিন দিন মাদকাসক্ত হচ্ছে এবং মাদকের দিকে ঝুকে পড়ছে। এ কাজে বাঁধা প্রদান করলে তারা এলাকাবাসীদের হুমকি ধামকিসহ ভয় ভীতি দেখিয়ে আসছে। দ্রুত মাকদ্রব্য বিক্রি বন্ধসহ এইসব মাদককারবারীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহনের জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।

মানববন্ধনে এলাকাবাসীরা তাদের সন্তানদের মাদকের ছোবল থেকে বাঁচার জন্য জরুরি ভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মাদকমুক্ত এলাকা গড়তে প্রশাসনের কাছে সহায়তা কামনা করেছেন। এতে এলাকার প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ অংশ গ্রহণ করেন। বিষয়টি নিয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল এর সাথে কথা বললে তিনি জানান, ওই এলাকার সবচেয়ে বড় সমস্যা মাদক ব্যবসায়ী জলিল পরিবার কে নিয়ে।

ইতিপুর্বে জলিলকে গ্রেফতার করা হয়েছে, সে বর্তমানে কারাগারে সাজা ভোগ করছে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে তার স্ত্রী এবং ছেলেকেও গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে ছয় মাসের জেল দেয়া হয়েছে। জনবল সংকটের কারনে কিছুটা সমস্যা হচ্ছে, তবে এ বিষয়ে আমরা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

ইতিমধ্যে প্রায় ২৫-৩০ জন মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সাথে কেউ জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবেনা। সে যেই হোক।

 

 

কিউএনবি/আয়শা/১৭ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit