শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

রাহাত ফাতেহ আলীর কনসার্ট নিয়ে আরও সুখবর!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৫৭ Time View

বিনোদন ডেস্ক : মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, কনসার্টের দিন যানবাহন থেকে কোনো টোল আদায় করবে না ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। দুপুর ২ টা থেকে রাত ১২ টা পর্যন্ত বনানী, আর্মি গলফ ক্লাব, এয়ারপোর্ট, কুড়িল বিশ্বরোড- এই চারটি প্রবেশপথে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন টোল ফ্রি প্রবেশ করতে পারবে। তবে মোটরসাইকেল এই সুবিধার আওতাভুক্ত থাকবে না।

এছাড়াও কনসার্টের দিন যেন কোনো রকম যানজট বা জনদুর্ভোগ তৈরি না হয় সে কারণে কনসার্টের দিন দুপুর ২টা থেকে রাত ১১ টা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী খোলা রাখবে জাহাঙ্গীরগেট এবং জিয়া কলোনির গেট। জানা যায়, জাহাঙ্গীরগেট এবং জিয়া কলোনির গেট দিয়ে জরুরি প্রয়োজনে শুধুমাত্র রোগীবাহী অ্যাম্বুলেন্স, রোগীবাহী গাড়ি, বিদেশগামী যাত্রী যাতায়াত করতে পারবেন।
 
তবে কনসার্টের দিন ট্র্যাফিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে স্টাফরোড রেলগেট থেকে নেভি হেড কোয়ার্টার্স পর্যন্ত উত্তরা থেকে মহাখালী অভিমুখী রাস্তাটি বন্ধ থাকবে। আর বিপরীতমুখী রাস্তা খোলা থাকবে। উল্লেখিত সময়ে যানজটের দুর্ভোগ এড়াতে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য জনসাধারণকে অনুরোধ করেছেন আয়োজকরা।

এসব চমকের আগে কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার জন্য আর্মি স্টেডিয়ামের ভাড়া মওকুফ করেন সেনাবাহিনী। শিক্ষার্থীদের টিকিটেও সর্বোচ্চ ৩৬ শতাংশ ছাড় দেয়ার ঘোষণা দেয়া হয়। চ্যারিটি শো ‘ইকোস অব রেভ্যুলেশন’ নামের এই কনসার্টে বিশ্বখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফতেহ আলী খান বিনা পারিশ্রমিকে তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। কনসার্টে আরও গান গাইবেন জনপ্রিয় দেশীয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ এবং সিলসিলার শিল্পীরা। এর বাইরেও, জনপ্রিয় র‍্যাপ সংগীত শিল্পী শেজান ও হান্নানের পরিবেশনাও থাকছে এ কনসার্টে।

সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লব-সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চ নাটক এবং মুগ্ধ ওয়াটার জোনসহ আরও বিভিন্ন কর্নার থাকবে। এ কনসার্টের টাইটেল স্পন্সর প্রাইম ব্যাংক। ছাত্র- জনতার জুলাই অভ্যু্ত্থানে আহত ও নিহতদের সহায়তার জন্য কনসার্টের টিকিট বিক্রির সব অর্থ শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দান করা হবে। রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কনসার্টটি। এ কনসার্ট অনুষ্ঠিত হওয়ার জন্য এরইমধ্যে আর্মি স্টেডিয়ামের ভাড়া মওকুফ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আগামী ২১ ডিসেম্বর বসবে জমকালো এ গানের আসর। 

 

কিউএনবি/আয়শা/১৭ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit