রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের

সাক্ষাতের পর কারিনাপত্নী জানালেন মোদি কতক্ষণ ঘুমান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১০৮ Time View

বিনোদন ডেস্ক : গত ১৪ ডিসেম্বর রাজ কাপুরের জন্মশতবর্ষ পূর্তি উপলক্ষে দিল্লিতে রাজ কাপুর নামাঙ্কিত চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়। আর ওই উৎসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাতে গত মঙ্গলবার দিল্লিতে গিয়েছিল কাপুর পরিবার। জামাই সাইফ আলি খানও উপস্থিত ছিলেন সেখানে। সেখানেই আলাপচারিতার পর মোদিতে মুগ্ধ সাইফ। রাতে মাত্র তিন ঘণ্টা ঘুমান মোদি। ভোরে উঠে করেন যোগব্যায়াম, ধ্যান।  

দিল্লি থেকে ফিরে এক সাক্ষাৎকারে সাইফ জানান, যেদিন কাপুরদের সঙ্গে প্রধানমন্ত্রীর বাসভবনে দেখা করে, এর আগের দিনই সংসদ থেকে ফিরেছিলেন। সাইফ আলি খান ভেবেছিলেন, প্রধানমন্ত্রী হয়তো ভীষণ ক্লান্ত। কিন্তু ঘরে প্রবেশ করেই তিনি মিষ্টি হাসি দেন, এটা দেখার পর আর কোনো সংশয় কাজ করেনি তাদের। অভিনেতা প্রশ্ন করেছিলেন, ‘আপনি বিশ্রাম কখন নেন?’ উত্তরে মোদি জানান, তিনি মাত্র ৩ ঘণ্টা ঘুমান রাতে।

সাক্ষাতের সময় সাইফ আলির মা শর্মিলা ঠাকুর, তার ছেলে জেহ ও তৈমুরের খোঁজ নিয়েছেন মোদি। সাইফ বলেন, ‘আমার বাবার (মনসুর আলি খান পতৌদি) সঙ্গে দেখা করার স্মৃতিও শেয়ার করলেন প্রধানমন্ত্রী। আমাদের পরিবারকে যে সম্মান তিনি দিলেন, এর জন্য আমরা কৃতজ্ঞ। আমার ছেলেদের জন্য আবার অটোগ্রাফও সই করে দিয়েছেন।’

কাপুর পরিবারের সঙ্গে মোদির কথোপকথনের ভিডিও প্রকাশ করা হয়েছে নরেন্দ্র মোদীর কার্যালয় থেকে। ওই ভিডিওতে সাইফকে বলেন, ‘আপনিই প্রথম প্রধানমন্ত্রী যার সঙ্গে আমি দেখা করার সুযোগ পেলাম। ব্যক্তিগতভাবে আপনার সঙ্গে দুই বার দেখা করলাম। দারুণ ইতিবাচক মানুষ এবং কঠোর পরিশ্রমী আপনি। আপনার কাজের জন্য শুভেচ্ছা রইল।’

সাইফ আলি খানের মুখে নিজের অতিথি আপ্যায়নের প্রশংসা শুনে পালটা রসিকতা করে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘আপনার বাবার সঙ্গে আমার দেখা হয়েছে। আমি ভেবেছিলাম, তৃতীয় প্রজন্মের সঙ্গেও আমার দেখা হবে। কিন্তু আপনি তো তৃতীয় প্রজন্মকে নিয়ে এলেন না।’ মোদির কথায় সঙ্গে সঙ্গেই কারিনা বলেছিলেন, ‘আমি কিন্তু ওদের নিয়ে আসতে চেয়েছিলাম।’

 

 

কিউএনবি/আয়শা/১৭ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit