শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন দক্ষিণ কোরিয়াকে বিপদে ফেলে কেন থাডগুলো মধ্যপ্রাচ্যে আনা হচ্ছে? আশুলিয়ায় মাদ্রাসায় হামলা ও ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন নেত্রকোনায় স্বামীর অধিকার ফিরে পেতে স্ত্রীর আদালতে দারস্থ ও সংবাদ সম্মেলন শান্তা ইসলাম,- সুখবর দিলেন হামজা চৌধুরী চৌগাছায় এক কৃষকের পিয়ারা বাগান কেটে সাবাড়  “নেত্রকোনায় পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলা সবজি বাগানে তাণ্ডব, হাসপাতালে ৩” সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে- নবনিযুক্ত স্পিকার ব্যাট হাতে শক্ত অবস্থানে পাকিস্তান

ভানুয়াতুতে ৭.৪ মাত্রার ভূমিকম্প

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৬৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতু। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, এই দ্বীপরাষ্ট্রের রাজধানী পোর্ট ভিলার কাছে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। খবর আল জাজিরার।

প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, স্থানীয় সময় মঙ্গলবার রাজধানী পোর্ট ভিলা থেকে ৩৭ কিলোমিটার (২৩ মাইল) দূরে ভূমিকম্পটি আঘাত হেনেছে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬ মাইল)।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ফুটেজে দেখা গেছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, নিউজিল্যান্ড এবং যুক্তরাজ্যের দূতাবাস অবস্থিত এমন একটি ভবনের জানালা ভেঙে পড়েছে এবং পিলার ধসে পড়েছে।

তবে ওই ভূমিকম্প থেকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হনলুলুতে অবস্থিত প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ওই অঞ্চলে উপকূলরেখার জন্য সতর্কতা জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে পানির উচ্চতা বেড়ে যেতে পারে। ফলে সমুদ্রের পানির ঢেউ ফিজি, কেরমাডেক দ্বীপপুঞ্জ, কিরিবাতি, নিউ ক্যালেডোনিয়া, পাপুয়া নিউ গিনি, সলোমন দ্বীপপুঞ্জ, টুভালু এবং ওয়ালিস এবং ফুটুনাসহ পার্শ্ববর্তী দ্বীপগুলোতেও আঘাত হানতে পারে।

কিউএনবি/অনিমা/১৭ ডিসেম্বর ২০২৪,/দুপুর ১২:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit