রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের

ব্রাজিল ফুটবলের সভাপতি হতে চান রোনালদো

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৫৩ Time View

স্পোর্টস ডেস্ক : ফুটবল ইতিহাসের অন্যতম সফল দল ব্রাজিল লম্বা সময় ধরেই ছন্দে নেই। আন্তর্জাতিক আসরগুলোর পাশাপাশি প্রীতি ম্যাচগুলোতেও ব্রাজিলের সেই ছন্দময় ফুটবলের দেখা মিলছে না। এই দশা দেখে হতাশ দেশটির কিংবদন্তি ফুটবলার রোনালদো দি নাজারিও।

বিশ্বকাপ জয়ী এই স্ট্রাইকারের মতে, একটা বড় পরিবর্তনের বিকল্প নেই। আর সেটা করতে নিতে চান বড় দায়িত্বও।

সম্প্রতি নিজের ‘ফেনোমেনোস ফাউন্ডেশন’-এর এক অনুষ্ঠানে রোনালদো বলেছেন, ‘গত কয়েক বছর ধরেই আমি সিবিএফ সভাপতি হওয়ার ব্যাপারে আমার ইচ্ছার কথা বলে আসছি। এতে পরিবর্তন আসেনি। আমরা সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করছি, আমি শতভাগ প্রস্তুত। ব্রাজিলিয়ান ফুটবলে একটা বড় পরিবর্তন দরকার। আমি (সভাপতি পদে) প্রার্থী নই, সামনে কোনো নির্বাচন নেই। এটা শুধুই আমার ইচ্ছা।’

ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) পরবর্তী নির্বাচন ২০২৬ সালের মার্চের জন্য নির্ধারিত হয়েছে। তার আগে রোনালদোর এমন মন্তব্য বলে দেয়, তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে প্রস্তুতি নিচ্ছেন।

সর্বশেষ ভেনেজুয়েলার সঙ্গেও ব্রাজিল ড্র করেছে ১–১ গোলে। এমন পরিস্থিতিতে সামনের দিনগুলোয় ব্রাজিল আদৌ নিজেদের খুঁজে পাবে কি না, তা নিয়েও আছে সংশয়। শুধু কোচের পদেই নয়, বড় ধরনের পরিবর্তন আসতে পারে সিবিএফের ভেতরেও।

কিউএনবি/অনিমা/১৭ ডিসেম্বর ২০২৪,/দুপুর ১২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit