শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম
সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার আশুলিয়ায় বিস্ফোরণে দায়ীদের বিচার, ক্ষতিপূরণ ও শ্রমিকদের পাওনা পরিশোধের দাবি বন্দুকের ভঙ্গিতে গোল উদযাপন, লাল কার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার মাদারীপুরের শিবচরে বিকল বাসে হানিফ পরিবহনের ধাক্কা, নিহত ৩ দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী ফিফা আসিয়ান কাপে হার দিয়ে শুরু করলো বাংলাদেশ সায়রা জাহান সুপ্তি’র জীবনালেখ্যঃ অচেনা গন্তব্যে বিশ্বমঞ্চে বিরল নজির: বাবা ও মায়ের পর জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে তারেক রহমানের পাঁচ প্রস্তাব সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে?

ভারত ১৫ বছর একটি দলের পক্ষে কাজ করেছে : সেলিমা রহমান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৫২ Time View

ডেস্ক নিউজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ভারত দীর্ঘ ১৫ বছর একটি পার্টির সাথে কাজ করছে। আর স্বৈরশাসকরা ক্ষমতায় টিকে থাকতে ভারতের সহায়তা নিয়েছে। বাংলাদেশকে ভারত অঙ্গরাজ্যে পরিণত করতে চেয়েছিল। কিন্তু তারা পারেননি। এ কারণে ভারত উল্টোপাল্টা কথা বলছে ও প্রচারণা করছে। তবে আমাদের ধৈর্য ধরতে হবে। আমরা জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের পরিচয় বাংলাদেশি।

সোমবার সকালে বিজয় দিবস উপলক্ষ্যে বরিশাল নগরীর শহীদের স্মৃতি ফলকে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

সেলিমা রহমান বলেন, ২৪ এর বিজয় দিনে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি, দুঃশাসন মুক্ত হয়েছি। তবে আমাদের মনে রাখতে হবে, আমরা শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাইকে একত্রিত করে সব আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে দেশ সংস্কারে যে ভূমিকা নিয়েছেন, সেগুলো জনগণের কাছে আমাদের পৌঁছে দিতে হবে। 

এর মাধ্যমে আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় এনে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি।

এ সময় বরিশাল মহানগর ও জেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১৬ ডিসেম্বর ২০২৪,/রাত ১০:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit