শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

নওগাঁয় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৮৪ Time View
নওগাঁ প্রতিনিধি : নানা আয়োজনের মধ্যে দিয়ে নওগাঁয় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।  সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভ ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল, পুলিশ সুপার মোহাম্মদ কুতুব উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া রিয়াদুস সালেহীন, আরমান, সাদনান সাকিব, সহ রাজনৈতিক দল, শিক্ষা ও সামাজিক বিভিন্ন সংগঠন সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
পরে নওগাঁর এ টিম মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করা হয়। এ সময় জেলা পুলিশের একটি দল জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করেন। এছাড়া নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে এ টিম মাঠে দিনব্যাপী বিজয় মেলার বেলুন ও কবুতর উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। পরে বিভিন্ন স্টল ঘুরে ও দেখেন তিনি। মেলায় ছিল চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের সমাহার। এবার বিজয় দিবসে কর্মসূচিতে কোনো শরীরচর্চা, কুচকাওয়াজ ও ডিসপ্লে না থাকায় বিজয় মেলাকে আকর্ষণীয় করার নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বক্তব্যে বলেন, যারা ১৯৭১ রে রক্ত দিয়ে আমাদের কে স্বাধীনতার আলোয় আলোকিত করেছিলেন ও ৩৬ জুলাইয়ে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছে এবং  আন্দোলনে অঙ্গ হারিয়ে আহত হয়ে হাসপাতালের বেডে এখনো যারা কাতরাচ্ছে, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এখনো রাস্তায় স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখছেন, তাদের সকল কে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি।
১৬ ডিসেম্বর আমাদের গৌরবের ও বিজয় আনন্দ মাখা মুক্তির একটি দিন। আজ থেকে ঠিক ৫৩ বছর আগে এই দিনে বিজয়ের পতাকায় আকাশে বাতাসে উদ্ভাসিত হয়েছিল। ২০২৪ সালে প্রেক্ষাপটে দাঁড়িয়ে নতুন সম্ভাব্যময় বাংলাদেশের প্রথম বিজয় উদযাপন করতে যাচ্ছি। যদি আমরা স্বাধীনতার সেই চেতনায় আলোকিত হতে চাই, তবে নতুন দিনের আহব্বান নতুন দিনের সম্ভাবনা নিয়ে এগিয়ে যেতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit