বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

দৌলতপুরে প্রবাসীর বাড়িতে গরু ও স্বর্ণালংকার চুরি

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১২২ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সিঙ্গাপুর প্রবাসীর বাড়িতে গরু ও স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যারাতে উপজেলার প্রাগপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ চুরির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপালপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে সিঙ্গাপুর প্রবাসী বাবুল হোসেনের বাড়িতে একদল সংগবদ্ধ চোর প্রবেশ করে একটি গরু ও ঘর থেকে স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশের টহল দল ঘটনাস্থলে গিয়ে চোরদের ধরতে ও চুরি যাওয়া গরুসহ স্বর্ণলংকার উদ্ধারে অভিযান চালিয়ে ব্যর্থ হয়।

চুরির ঘটনায় দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা জানান, দৌলতপুরের গোপালপুর গ্রামের শেষ প্রান্তে থাকা এক বাড়ি থেকে একটি গরু চুরি হয়েছে। চুরি যাওয়া গরু উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

 

কিউএনবি/আয়শা/১৬ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit