শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

বিজয়ের দিনে দুর্গাপুরে পথ পাঠাগারের বিজয়

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৯৪ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা দুর্গাপুরে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলার প্রাচিনতম সাহিত্য সংগঠন ‘‘পথ পাঠাগারের ১৯তম শাখা’’ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে পৌর শহরের প্রেসক্লাব মোড়ে এ শাখার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক, সহ সভাপতি তোবারক হোসেন খোকন, কবি লোকান্ত শাওন, সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ওয়ালী হাসান, ডা. কামরুল ইসলাম, গুয়াহাটি হাইকোর্টের এডভোকেট জাহিদুল ইসলাম, শিক্ষক মাহাবুব, সাংবাদিক সুমন রায়, আল নোমান শান্ত, ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপক মোজাম্মেল হক, তামীম টেলিকমের স্বত্বাধিকারী তাকদির হোসাইন, সংস্কৃতিকর্মী গোপাল দও, পথ পাঠাগারের সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল আলম সজীব, কবি নির্মল রবিদাস প্রমুখ।

পথ পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি কবি নাজমুল হুদা সারোয়ার বলেন, নতুন প্রজন্ম সহ সর্ব শ্রেণির মানুষকে বই পড়া ও সাহিত্য আড্ডায় মনোনিবেশ করতে এই পাঠাগারের সূচনা। আমরা পাঠাগারকে মানুষের কাছে নিয়ে আসার চেষ্টা করছি। হাত বাড়ালেই পাঠক যেন বই পায়। তারা নিজে বই নিয়ে পড়বেন, সুযোগ থাকলে নিজের বাসার একটি বই এই বক্সে রেখে যাবেন। এ কার্যক্রমে সহায়তা করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কবি নাজমুল হুদা সারোয়ার।

 

 

কিউএনবি/আয়শা/১৬ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit