শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ

রুদ্ধশ্বাস জয়ের দিনে বাংলাদেশের তিন রেকর্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৪৭ Time View

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হারতে হারতে জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচে শেষ ওভারে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ১০ রান। উইকেটে ছিল রোভমান পাওয়েল। তৃতীয় বলে তাকে ফেরালে হালে পানি পায় বাংলাদেশ।

১৯.৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১৪০ রানে অলআউট হলে ৭ রানের জয় পায় বাংলাদেশ। এ জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল টাইগাররা।

ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেও বাংলাদেশের উইকেটরক্ষক হিসেবে টি-টোয়েন্টির এক ম্যাচে সবচেয়ে বেশি ডিসমিসালের নতুন রেকর্ড গড়েছেন লিটন কুমার দাস। উইন্ডিজের বিপক্ষে আজ ৫ ডিসমিসাল ছিল তার। নিকোলাস পুরানকে করেছেন স্ট্যাম্পিং। ক্যাচ নিয়েছেন রভম্যান পাওয়েল, আন্দ্রে ফ্লেচার, রস্টন চেজ এবং গুদাকেশ মোতির।

লিটন এই কীর্তির পথে পেছনে ফেলেছেন তার নিজেরসহ নুরুল হাসান সোহান এবং মুশফিকুর রহিমের ৩ ডিসমিসালের ৪ রেকর্ড।

মুশফিকের ৩ ডিসমিসাল এসেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। সোহানের দুই ডিসমিসাল ছিল ২০২১ বিশ্বকাপে পাপুয়া নিউগিনি এবং ২০২২ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে। আর লিটন তার ৩ ডিসমিসাল পেয়েছিলেন আয়ারল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে।

ক্যারিবিয় শিবিরে জোড়া শিকারের দিনে রেকর্ড ছুঁয়েছেন তাসকিন আহমেদ। বাংলাদেশের পেসারদের মধ্যে এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে বেশি উইকেট শিকারের নতুন কীর্তি এখন তার। ২০২৪ সালে তাসকিন পেয়েছেন ৫৮ উইকেট। ২০১৮ সালে মুস্তাফিজের ছিল ৫৭ উইকেট। ২০০৬ সালে মাশরাফি বিন মর্তুজার ছিল ৫৩ উইকেট।

ম্যান অব দ্য ম্যাচ হওয়া শেখ মেহেদি হাসানের কীর্তিটাও জায়গা পেতে পারে এই তালিকায়। মাত্র তৃতীয় বাংলাদেশি হিসেবে এক টি-টোয়েন্টি ম্যাচে ২৬ রান ও ৪ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন এই অফস্পিন অলরাউন্ডার।

এর আগে মাশরাফি বিন মর্তুজা এবং সাকিব আল হাসানের ছিল এমন কিছু করে দেখানোর নজির। সাকিব অবশ্য এমন অলরাউন্ড পারফরম্যান্স করে দেখিয়েছিলেন ৪ বার।

কিউএনবি/অনিমা/১৬ ডিসেম্বর ২০২৪,/সকাল ১১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit