সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

দুর্গাপুরে জনদুর্ভোগ লাঘবে কাঠের সেতু উদ্বোধন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৯১ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের সোমেশ^রী নদীর ওপর বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের অর্থায়নে ২শত মিটার লম্বা কাঠের সেতুর উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে সোমেশ^রী নদীর ওপর এ সেতুর উদ্বোধন করা হয়।

দীর্ঘ দিন যাবৎ এলাকায় একটি সেতুর অভাবে শিবগঞ্জ-দুর্গাপুর এলাকার মানুষের নদী পারাপারের ব্যবস্থা খুবই নাজুক অবস্থা বিরাজ করছিল। এলাকর সার্বিক দিক বিবেচনায় সর্বস্তরের মানুষ, রিক্সা, ভ্যান, প্রাইভেটকার ও মোটরসাইকেল চলাচল উপযোগী প্রায় পনের লক্ষ টাকা ব্যয়ে বাঁশ-কাঠের এই সেতু নির্মাণ করে দেন কেন্দ্রীয় বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামাল।

উদ্বোধনে পবিত্র কোরআন তেলোয়াত শেষে মোনাজাত পরিচালনা করেন, তেরী বাজার জামে মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুর রব। এ সময় অন্যদের মাঝে, নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহ: সভাপতি আলহাজ্ব ইমাম হাসান আবুচান বলেন, উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি এডভোকেট এম এ জিন্নাহ, সিনিয়র সহ:সভাপতি শহিদুল্লাহ খান, উপজেলা বিএনপি‘র যুগ্ন আহবায়ক আলহাজ জামাল উদ্দীন মাস্টার, উপজেলা যুবদলের আহবায়ক মাজহারুল হক রিপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাসুম বিল্লাহ, পৌর যুবদলের সদস্য সচিব সম্রাট গণি সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৫ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit