রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

ঠাণ্ডায় কাঁপছে দিল্লি, তাপমাত্রা নামল ৫ ডিগ্রিতে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৬৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তীব্র শীতে কাঁপছে ভারতের রাজধানী নয়াদিল্লি। রবিবার নয়াদিল্লি এবং আশপাশের এলাকার তাপমাত্রা ৫ ডিগ্রির নিচে নেমে গেছে। এদিন সকালে দিল্লি নগরীর প্রাথমিক আবহাওয়া কেন্দ্র সফদরজংয়ে ৪.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। গত এক সপ্তাহে এই নিয়ে তিন বার ৫ ডিগ্রির নিচে নেমে গেল তাপমাত্রা।

এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। মূলত গত কয়েক দিনে দিল্লির তাপমাত্রা এক ধাক্কায় তিন ডিগ্রি নেমে গেছে। গত বৃহস্পতিবার ভোরে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে এখনও পর্যন্ত সেটিই দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল। এরপর রবিবার ফের ৫ ডিগ্রির নিচে নামল পারদ।

ভারতীয় সংবাদসংস্থা পিটিআই আবহাওয়া দপ্তরকে উদ্ধৃত করে জানিয়েছে, গত ১৪ বছরের মধ্যে এই প্রথম ডিসেম্বরে এতটা তাপমাত্রা কমল দিল্লিতে।

আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, গত কয়েক দিন ধরেই শৈত্যপ্রবাহ চলছে দিল্লিতে। রবিবারও তার অন্যথা হবে না। শুধু দিল্লিই নয়, পাশাপাশি রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ-সহ উত্তর ভারতের একাধিক রাজ্যে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, রাজস্থানের কোনও কোনও অংশে সোমবার পর্যন্ত শৈত্যপ্রবাহ চলতে পারে। তবে শীত বাড়লেও বাতাসের গুণমানে বিশেষ পরিবর্তন হয়নি। বরং শনিবারের তুলনায় আরও হ্রাস পেয়েছে বাতাসের গুণমান।

কিউএনবি/অনিমা/১৫ ডিসেম্বর ২০২৪,/দুপুর ১:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit