সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম
জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন আশুলিয়ায় কাভার্ডভ্যানে সিলিন্ডার বিস্ফোরণ নিহত ৮ আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রিসোর্স মবিলাইজেশন সভা নওগাঁয় সদর উপজেলা পরিষদের এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন ‘ঐতিহাসিক’ ফিফা উইন্ডো শুরু আজ, কী কী হবে এই ১৬ দিনে? দৌলতপুরে আল্লারদর্গা যুব কল্যাণ পরিষদের উদ্যোগে বন্যার্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ জ্বালানি সঙ্কট সমাধানে পরিকল্পনায় বিরোধিতার আভাস নতুন পে স্কেল: বেতন বাড়লেও পদোন্নতিতেই বাঁধল গোলমাল বাংলাদেশ-মিয়ানমার ম্যাচ গোলশূন্য ড্র বেকারত্ব দূর করতে কারিগরি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

শীতের সকালে শরীরকে চাঙ্গা রাখতে ব্রেকফাস্টে যা খাবেন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৮৬ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শীত আসার সঙ্গে সঙ্গেই ঘরে ঘরে লেগে যায় সর্দি, কাশি, জ্বর, গা ব্যথার মত সমস্যাগুলো। এর জন্য এই শীত আর রোগের হাত থেকে বাঁচতে জীবাণু মুক্ত থাকার পাশাপাশি শরীর গরম রাখাটাও জরুরি। আর তার জন্য দরকার সঠিক খাবার। বিশেষ করে সকালের নাস্তা যদি পুষ্টিকর খাবার থাকে তাহলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়ে, তেমনই শীতের আলস্য কাটিয়ে কাজ করার ক্ষমতা বৃদ্ধি পায়। তাহলে শীতের সময় ব্রেকফাস্টে রাখুন কয়েকটি বিশেষ খাবার। যেমন…

পালং শাক হালকা ভাপিয়ে মিক্সিতে পানি দিয়ে বেটে আটার সঙ্গে মেখে ডো তৈরি করে ফেলুন। এতে কাঁচা মরিচ বাটা, রসুন বাটা এবং পছন্দমতো মসলা দিতে পারেন। পালং শাকের ডো বেলে পরোটা গড়ে অল্প তেলে ভাজলেই পালং পরোটা তৈরি। শীতকালে পালং শাক খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ভালো।

গাজরের হালুয়া

ভিটামিন এ সমৃদ্ধ গাজর চোখের পক্ষে খুব ভালো। উষ্ণ দুধ এবং ঘি শরীরে শক্তি জোগায় এবং হজমে সহায়তা করে। গাজর গ্রেট করে ঘিয়ে ভেজে ঘন দুধে ফুটিয়ে চিনি এবং ড্রাই ফ্রুট দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গাজরের হালুয়া।

সবুজ স্মুদি

শবুজ শাক, ফল এবং পছন্দমতো মসলা অল্প পানি মিক্সারে ভালো করে ব্লেন্ড করে নিন। রোজ এই স্মুদি খেলে রোগ আপনার ধারে কাছে আসবে না, শরীর হবে শক্তিশালী, বাড়বে হজম শক্তিও।

 ওটস

আপনি যদি ওজন কমাতে চান এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যায় ভোগেন, তাহলে সকালে আপনার অবশ্যই ওটস খাওয়া উচিত। এটি আপনার শরীর থেকে টক্সিন দূর করে এবং আপনার অন্ত্রকে সুস্থ রাখে। কম ক্যালরি এবং উচ্চ ফাইবারযুক্ত ওটস আপনার পেটকে দীর্ঘক্ষণ ভরা রাখবে। ওটস কম ক্যালরি এবং উচ্চ ফাইবারযুক্ত, যা আপনার পেটকে দীর্ঘক্ষণ ভরা রাখে। 

ভেজানো বাদাম

বাদাম আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। আর ভেজানো বাদামে রয়েছে ম্যাঙ্গানিজ, ভিটামিন ই, প্রোটিন, ফাইবার, ওমেগা-৩ এবং ওমেগা-৬, ফ্যাটি অ্যাসিড। যা আপনাকে সঠিক পরিমাণে পুষ্টি দেবে এবং আপনার মনকে ভালো রাখতে সাহায্য করবে। ভেজানো বাদাম খাওয়ার জন্য সারারাত ভিজিয়ে রাখতে হবে। এ ছাড়া বাদামের ত্বকে ট্যানিন থাকে যা আমাদের শরীরে পুষ্টির শোষণকে বাধা দেয়। সেজন্য এগুলো খাওয়ার আগে সবসময় খোসা ছাড়িয়ে নিতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit