সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় চোখ রাঙাচ্ছে ডেঙ্গু: হাসপাতালে ভর্তি ১৪ জন ডেপুটি স্পিকারের উদ্যোগে ইউনিয়নে পর্যায়ে সোলার প্যানেল স্থাপন জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নোয়াখালীর ৪৫০ নারীকে প্রশিক্ষণ ‘তুই কি ছোলা বিক্রি করতে এসেছিস’ বাবর আজমকে ধুয়ে দিলেন ওয়াসিম আকরাম জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন আশুলিয়ায় কাভার্ডভ্যানে সিলিন্ডার বিস্ফোরণ নিহত ৮ আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রিসোর্স মবিলাইজেশন সভা নওগাঁয় সদর উপজেলা পরিষদের এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন ‘ঐতিহাসিক’ ফিফা উইন্ডো শুরু আজ, কী কী হবে এই ১৬ দিনে? দৌলতপুরে আল্লারদর্গা যুব কল্যাণ পরিষদের উদ্যোগে বন্যার্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ

দৌলতপুরে আল্লারদর্গা যুব কল্যাণ পরিষদের উদ্যোগে বন্যার্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪২ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : বন্যার পানিতে দুর্ভোগে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে আল্লারদর্গা যুব কল্যাণ পরিষদ। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের বন্যাকবলিত এলাকায় সংগঠনটির উদ্যোগে ১০০টি অসহায় ও বানভাসি পরিবারের মধ্যে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ওষুধসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে চিলমারী ইউনিয়নের বন্যাকবলিত বিভিন্ন এলাকায় এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের সদস্যরা দুর্গত পরিবারের কাছে গিয়ে এসব সামগ্রী পৌঁছে দেন। এ সময় বন্যার্ত মানুষের দুর্ভোগের কথা শোনেন এবং তাদের প্রয়োজনীয়তার খোঁজখবর নেন।

আল্লারদর্গা যুব কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা কামরান আহমেদ রাজীব বলেন, “বিপদের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের সংগঠনের মূল লক্ষ্য। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট কিছুটা লাঘবের জন্য সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। মানুষের দুর্দিনে তাদের পাশে থাকতে পারাটাই আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি।”

আল্লারদর্গা যুব কল্যাণ পরিষদের সভাপতি মোঃ সেলিম রেজা বলেন, “বন্যার্ত মানুষের দুর্ভোগ আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। তাদের পাশে দাঁড়ানোর দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটি হয়তো ছোট একটি প্রয়াস, তবে মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক বলেন, “মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি আমাদের সামাজিক অঙ্গীকার। সংগঠনের সদস্যদের আন্তরিক সহযোগিতা ও পরিশ্রমের ফলে আজকের এই কার্যক্রম সফল হয়েছে। প্রয়োজনের সময়ে অসহায় মানুষের পাশে থাকার এই ধারাবাহিকতা আমরা ধরে রাখতে চাই।”

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন আল্লারদর্গা যুব কল্যাণ পরিষদের আজীবন সদস্য মোহাম্মদ খালেদ কায়সার পলাশ, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ রাকিবুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সুজা উদ্দীন, সাংগঠনিক সম্পাদক তাহসিন আহমেদ, অর্থ সম্পাদক এস.এম. এমরান হোসাইন, দপ্তর সম্পাদক শাহরিয়ার হামিম, প্রচার সম্পাদক শাফিন আহমেদ, কার্যনির্বাহী সদস্য ইউসুফ খান, সাব্বির আহমেদ ও পালাশসহ সংগঠনের অন্যান্য সদস্য। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি শিক্ষা, ক্রীড়া, স্বাস্থ্য ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit