শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

রাজার ইতিহাসগড়া দিনে হারল জিম্বাবুয়ে, সিরিজ আফগানদের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৯১ Time View

স্পোর্টস ডেস্ক : সিরিজ নির্ধারণী ম্যাচে জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারিয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে আফগানিস্তান। আগে ব্যাট করা জিম্বাবুয়ের দেওয়া ১২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তিন বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় রশিদ খানের দল। এতে তিন ম্যাচ সিরিজ ২-১ ব্যবধানে জয় করে সফরকারীরা।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান। তবে সফরকারী বোলারদের দাপটে শুরু থেকেই জিম্বাবুয়ের অসহায়ত্বের ছবি ফুটে ওঠে। আজমতউল্লাহ ওমরজাই ও মুজিব উর রহমানের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি টপ অর্ডার। মিডল অর্ডার থেকে লোয়ার অর্ডারে রশিদ খান ঘূর্ণিজাদুতে ভেলকি দেখান।

এতে ১৯.৫ ওভারে ১২৭ রান তুলতেই সব উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে। দলটির পক্ষে ৩১ রান আসে ওপেনার ব্রায়ান বেনেটের ব্যাটে। ২১ রান করেন ওয়েসলি মাধেভেরে। আফগানদের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন অধিনায়ক রশিদ। দুটি করে উইকেট নেন নাভিন উল হক, মুজিব উর রহমান ও আজমতউল্লাহ ওমরজাই।

১২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হোঁচট খায় আফগানিস্তান। ৪৪ রান তুলতেই খুইয়ে বসে ৪ উইকেট। তবে পঞ্চম উইকেটে গুলবদিন নাইব এবং আজমতউল্লাহর ৪৮ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় দলটি। দলীয় সর্বোচ্চ ৩৪ রান আসে আজমতউল্লাহর ব্যাটে, ২২ রান করেন গুলবদিন। তাদের দুজনকেই সাজঘরের পথ চিনিয়ে ইতিহাসের পাতায় নাম ওঠান জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। দেশটির পক্ষে এখন সর্বোচ্চ ৭৯ টি-টোয়েন্টি উইকেটের মালিক এই অলরাউন্ডার।

তবে রাজার জোড়া সাফল্যের পরও জিম্বাবুয়ে হালে পানি পায়নি। কারণ অভিজ্ঞ মোহাম্মদ নবী যে তখনো ক্রিজে রয়েছে। শেষ পর্যন্ত ১৮ বলে ৩ চারে ২৪ রানের ক্যামিও খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit