শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম
মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু

বলিউডে টেকার কৌশল ফাঁস করলেন নোরা ফাতেহি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৯২ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের ‘আইটেম গার্ল’ নোরা ফাতেহি।বরাবরই তিনি নিজের স্ট্রাগল নিয়ে কোনো মন্তব্য করতে বিন্দুমাত্র পিছপা হন না। এবারও তার ব্যতিক্রম হলো না।তিনি আসলে অভিনেত্রী হতে চেয়েছিলেন।তবে নাচের জন্যই সিনেদুনিয়ায় এক পোক্ত জায়গা তৈরি করে নিতে সক্ষম হয়েছেন নোরা।

বলিউডে কাজ করলেও নোরা ফাতেহি মরক্কো বংশদ্ভূত কানাডিয়ান মডেল।বলিউডে তিনি প্রথম সুযোগ পেয়েছিলেন তার বেলি ডান্সের জন্যই।যদিও তাকে অনেকেই নাচের মাধ্যমে বলিউডে পা না রাখার উপদেশ দিয়েছিলেন। তাতে কেরিয়ারে কোনো দিন তিনি নাকি অভিনেত্রী হতে পারবেন না, এমন কথাও বলেছিলেন অনেকে। কিন্তু নোরা কাজকে সম্মান করেন। একাধিকবার তিনি জানিয়েছিলেন, কোনো কাজের সুযোগই তার কাছে ছোট নয়। 

তিনি নিজের শতভাগ উজার করে দিয়ে দর্শক মনে জায়গা করে নিয়েছিলেন রাতারাতি। তবে বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করার অনেক কৌশলের কথাই এবার ফাঁস করেছেন নোরা।অভিনেত্রীর পিআর টিম নাকি তাকে জানিয়েছিল, তিনি যেন কোনো বড় অভিনেতাকে ডেট করেন। তাহলেই বলিউডে ভালো কাজের প্রস্তাব পাওয়া যায়।

নোরা ফাতেহি প্রথম থেকেই নিজের কাজ নিয়ে অনেক যত্নশীল। যদিও কটাক্ষ সহ্য করতে শিখে গেছেন তিনি। এক সাক্ষাৎকারে সম্প্রতি নোরা ফাতেহি বলেন, ‘বলিউডে টিকে থাকতে গায়ের চামড়া মোটা করে নিয়েছি। এখন যে যাই বলেন, আমার গায়ে খুব একটা লাগে না।’ 

কখনও প্ল্যাস্টিক সার্জারি, কখনও আবার বোল্ড লুক, আর আবেদনময়ী নাচ- সব মিলিয়ে তাকে ভাইরাল হতে হয়েছে একাধিকবার। ট্রোলের শিকারও হয়েছেন। তবে বলিউডের অন্দরমহলের সম্পর্কের এই সমীকরণ নিয়ে মন্তব্য করতেই তিনি আবার ভাইরাল হলেন।নোরার ওই মন্তব্যে ইঙ্গিত ছিল, তিনি বলিউডের অন্দরমহলের অধিকাংশ সম্পর্ককেই ফেক বলতে চেয়েছেন।

প্রসঙ্গত, ২০১৪ সালে বলিউডে পা রাখেন নোরা ফাতেহি। এক দশকের ক্যারিয়ারে তিনি নিজেকে একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার প্রথম উল্লেখযোগ্য কাজ ছিল ২০১৫ সালে ‘রোত্তে হুয়ে আদমি’ সিনেমায়। এরপর ২০১৮ সালে দিলবার গানে নেচে বেশ জনপ্রিয়তা পান নোরা।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit