রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: হাসপাতালে স্যালাইন মজুতের পরও রোগীকে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ   বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে খন্দকার মারুফের অভিনন্দন অগ্রিম বুকিংয়ে ‘টক্সিক’-এর বড় চমক, ২ দিনেই ছাড়াল ২৭ কোটি রুপি ভাঙ্গার মতো নির্মাতার সঙ্গে কখনোই কাজ করতেন না দীপিকা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর ২৫ বছরের তরুণের চরিত্রে ফিরছেন ৬১ বছরের আমির খান তটিনীর সাদামাটা দুই সাজে নজর কাড়ল ভক্তদের হিন্দ রাজাব হত্যাকাণ্ড: ইসরাইলের দায়মুক্তি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ইসরাইলি কারাগারে বন্দি ‘ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা’র মুক্তি চান ২০ মার্ভেল তারকা

ইউক্রেনে রাশিয়ার ৯৩ দফা ক্ষেপণাস্ত্র হামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৬৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে ৯৩ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের জ্বালানি খাত ধ্বংসের লক্ষ্যে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর এএফপির। 

সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, ইউক্রেনের বিরুদ্ধে আরেকটি রুশ ক্ষেপণাস্ত্র হামলা। ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, ৯৩টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে।

রাশিয়ার হামলা প্রতিরোধে পশ্চিমা দেশগুলোর কাছে তিনি আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছেন। একই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার আহ্বানও জানিয়েছেন জেলেনস্কি।

এর আগে ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনায় বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালের দিকে এ হামলা চালানো হয়েছে। কিয়েভ জানিয়েছে, ওডেশার কৃষ্ণ সাগর বন্দরে ও ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় অন্য শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

চলতি বছর ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনাগুলো লক্ষ্য করে নজিরবিহীন হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। গত মাসে এই হামলার মাত্রা বাড়িয়েছে মস্কো। এতে ইউক্রেনের লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন থাকছে।

একটি সূত্র জানিয়েছে, শুক্রবার ইউক্রেনের বিদ্যুৎ উপকেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে রাশিয়া। শুধু বিদ্যুৎ নয়, সম্প্রতি গ্যাস অবকাঠামোতেও হামলা শুরু হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা চালানোয় ইউক্রেনের তীব্র নিন্দা করেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি রাশিয়ার ভেতরে এসব ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর অনুমতি দেওয়াকে পাগলামি বলেও আখ্যা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) টাইম ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এটা পাগলামি। রাশিয়ার কয়েকশ মাইল ভেতরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অনুমতি নিয়ে আমার তীব্র আপত্তি রয়েছে। আমরা এটা কেন করছি? আমরা শুধু এই যুদ্ধে উত্তেজনা বাড়াচ্ছি ও পরিস্থিতি আরও জটিল করে তুলছি। এটা করতে দেওয়া উচিত হবে না।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit