শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

বাঁধ কেটে ইটভাটায় যাতায়াত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৮২ Time View

ডেস্ক নিউজ : বরগুনায় নিজেদের সুবিধার জন্য পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ কেটে পথ নির্মাণ করেছেন ইটভাটা মালিক। এতে প্রাকৃতিক দুর্যোগের সময় এ পথ দিয়ে পানি প্রবেশ করে ফসলি জমি ও বসতবাড়ি প্লাবিত হয়।

এনিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করলেও এতদিন ভয়ে কেউ মুখ খোলার সাহস পাননি। ওই ইটভাটার নাম ‘এসবিসি’। ভাটামালিক বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বোন জামাই সিদ্দিকুর রহমান।

স্থানীয় সূত্র জানায়, এক দশক আগে বরগুনা সদর উপজেলার কুমড়াখালী গ্রামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঘেঁষে একটি ইটভাটা স্থাপন করেন গোলাম মোস্তফা নামের এক ব্যক্তি। নদ থেকে বালু ও মাটি এবং নৌযানে করে আনা অন্যান্য মালামাল সহজে আনা ও নেওয়ার জন্য তখন বাঁধটি কেটে একটি কালভার্ট তৈরি করেন তিনি।

বাঁধ কেটে কালভার্ট তৈরি করায় জোয়ারে পানি লোকালয়ে ঢুকে পড়ে। এতে জমির ফসল ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। দুই বছর আগে সে ইটভাটাটি কিনে নেন বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান। তিনি কেনার পরও একই ভাবে কাজ করে যাচ্ছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit