রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

চৌগাছায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১১৪ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় জাতীয় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষ্মিতা সাহা। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসানের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাসমিন জাহান, চৌগাছা থানার ওসি (তদন্ত) কামাল হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা নুরুজ্জামান আল মামুন, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ও শওকত আলী।

উপস্থিত ছিলেন উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তা শাহাদাৎ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিথুনুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামান, উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মাষ্টার ইমদাদুল হক, চৌগাছা পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার প্রমুখ।

এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ছাত্র, শিক্ষক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit