শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়া কখনো গণতন্ত্র এবং স্বাধীনতার প্রশ্নে আপস করেননি : মির্জা ফখরুল চৌগাছায় এক কৃষক ১০ দিন ধরে নিখোঁজ, সন্ধান পেতে থানায় জিডি “স্বামীর ন্যায্য অধিকার দাবিতে নেত্রকোনায় সংবাদ সম্মেলন” বাবরের না থাকা ভুগিয়েছে পাকিস্তানকে, মন্তব্য সাবেক তারকাদের ধানের শীষে ভোট দেয়ায় ‘মাশুল’ গুনছেন হতদরিদ্ররা! ফুলবাড়ীতে ভিজিএফ চাল বিতরণে বঞ্চনার শিকার বিএনপি সমর্থকরা॥ বীরমুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলী॥ চৌগাছায় মাদক সম্রাট ইসমাইলের ডেরাই সন্ধ্যা নামলেই বসে জুয়ার আসর, প্রতিকার চেয়ে এলাকাবাসীর থানায় অভিযোগ বাংলাদেশ, ভারতসহ ১৬ দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, আছেন যারা সংসদে বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে যারা

মার্চে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চালু করতে চায় সরকার : অর্থ উপদেষ্টা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৭৩ Time View

ডেস্ক নিউজ : দেশের বিদ্যুৎ ঘাটতি মেটাতে আগামী বছর মার্চে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চালু করতে চায় সরকার বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

শুক্রবার সন্ধ্যায় পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা জানান অর্থ উপদেষ্টা।

এ সময় অর্থ উপদেষ্টা বলেন, পরমাণু নিরাপত্তার সর্বাধুনিক পদ্ধতি মেনেই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব এর ইতিবাচক প্রভাব দেশের কাজে লাগাতে চাই।  

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার চূড়ান্ত অনুমোদন পেলে ও পরীক্ষা-নিরীক্ষা শেষে ২০২৫ সালের মার্চে প্রথম ইউনিটে পরমাণু বিদ্যুৎ উৎপাদনে যাওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।  

প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিকে স্বাভাবিক মন্তব্য করে অর্থ উপদেষ্টা বলেন, বড় প্রকল্প হিসেবে যেটুকু মেয়াদ বেড়েছে তা খুব বেশি নয়। সুদের বিষয়ে রাশিয়ার সঙ্গে সমঝোতার সুযোগ রয়েছে বলেও জানান তিনি।

বিগত সরকার ১৫ বছরে রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক কাঠামো ধ্বংস করেছে মন্তব্য করে মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন উপদেষ্টা।  

এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকাব্বির হোসেন, পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, পুলিশ সুপার মোর্তজা আলীসহ সকল সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ দল সঙ্গে নিয়ে রূপপুর প্রকল্প পরিদর্শন করেন উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।  

কিউএনবি/অনিমা/১৩ ডিসেম্বর ২০২৪,/রাত ১০:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit