মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

ময়মনসিংহ ভ্যাট সপ্তাহ দিবস উপলক্ষে আলোচনা সভা।

লুৎফুন্নাহার রুমা,বিভাগীয় প্রতিনিধী ময়মনসিংহ
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৭৬ Time View

লুৎফুন্নাহার রুমা,বিভাগীয় প্রতিনিধী ময়মনসিংহ : ময়মনসিংহে ভ্যাট সপ্তাহ দিবস উপলক্ষে সভাপতিত্বে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোঃ সালাউদ্দিন রিপন এবং প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “ভ্যাট দিব জনে জনে,অংশ নিব উন্নয়নে” এই শ্লোগানে ময়মনসিংহে সপ্তাহ ব্যাপী ভ্যাট দিবস পালিত ও ভ্যাট সপ্তাহের কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট বিভাগ ময়মনসিংহ কর্তৃক আয়োজিত ভ্যাট সপ্তাহ পালনের জন্য বৃহস্পতিবার ১২ ডিসেম্বর সকাল ১১ টায় ময়মনসিংহ শহরের টাউনহলস্থ অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা উত্তরের যুগ্ম কমিশনার মোহাম্মদ ছালা উদ্দিন রিপন।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী রাজস্ব কর্মকর্তা এইচ.এম সাব্বির আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের উপ কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা সাইদুল আলম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ফয়েজ আহম্মেদ, কর অঞ্চল ময়মনসিংহ এর কর কমিশনার অঞ্জন কুমার সাহা। বক্তারা বলেন,জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান এদেশে নতুন আলোর সূচনা হয়েছে ।

প্রতিটি ক্ষেত্রে মানুষ খুঁজছে মুক্তির উপায়। সময় এসেছে আবার নতুনভাবে স্বপ্ন দেখার,পুরনো ব্যক্তি কেন্দ্রিক অচলায়তন ভেঙে সুশাসন, ন্যায় ভিত্তিক সমাজ ও পরিবেশ তৈরি হয়েছে। ফলে রাজস্ব প্রশাসন কাঙ্ক্ষিত রাজস্ব আহরণে নির্ভীক ও সচেষ্ট। দেশের অর্থনীতি শক্তিশালী ও সমৃদ্ধ করতে হবে। তাই সর্বস্তরে কর সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের ত্যাগকে সম্মান জানিয়ে আমাদের সকলকে ভালোবেসে কর দিতে হবে।

ভ্যাট সপ্তাহ উপলক্ষে ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইন ও অফলাইনে ভ্যাট আদায় করবে ময়মনসিংহের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ, কিশোরগঞ্জ, শেরপুর ও নেত্রকোণা থেকে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ব্যক্তি-প্রতিষ্ঠান , বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit