মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম

এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ১০ এপ্রিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৫৪ Time View

ডেস্ক নিউজ : ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার রুটিন বা সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১০ এপ্রিল বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এই পরীক্ষা শুরু হবে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এই রুটিন প্রকাশ করে।

রুটিন অনুযায়ী, প্রতিটি লিখিত পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে। লিখিত পরীক্ষা শেষ হবে একই বছরের ৮ মে। এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। 

এর আগে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়। বুধবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ওয়েবসাইটে কেন্দ্র ও কেন্দ্রওয়ারি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়।

এদিকে ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের সময় আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। ফি পরিশোধ করা যাবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এ কার্যক্রম শুরু হয়েছে ১ ডিসেম্বর থেকে।

এসএসসি ও সমমানের পরীক্ষার রুটিন:

 

 

কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit