মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

৪৭তম বিসিএসে আবেদনের নতুন তারিখ নির্ধারণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৭৩ Time View

ডেস্ক নিউজ : স্থগিত ঘোষণার দুদিন পর ৪৭তম বিসিএসে আবেদনের নতুন তারিখ নির্ধারণ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ ডিসেম্বর থেকে ৪৭তম বিসিএসের জন্য অনলাইন আবেদন শুরু হবে। ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে এই আবেদন প্রক্রিয়া। এবার প্রার্থীদের আবেদন ফি ২০০ টাকা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকালে পিএসসির জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে, সোমবার বিকালে ৪৭তম বিসিএসের অনলাইনের আবেদন স্থগিত করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিষয়টি নিশ্চিত করে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান মঙ্গলবার জানিয়েছিলেন, বিসিএসসহ সরকারি চাকরিতে আবেদন ফি ২০০ টাকা করা হয়েছে।

তবে এ সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন এখনো জারি করা হয়নি। এজন্য ৪৭তম বিসিএসের আবেদন স্থগিত করা হয়েছে। এর আগে গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪৭তম বিসিএসে ক্যাডার পদে ৩,৪৮৭ জনকে এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে।

 

কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit