রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

বাউবির বিএড পরীক্ষা ২২১ টার্ম’র ফল প্রকাশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৬৯ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিএড প্রোগ্রামের ২০২২ (২২১) টার্মের বিষয়ভিত্তিক ও চূড়ান্ত ফলাফল তারিখ মঙ্গলবার প্রকাশিত হয়েছে। বাউবি’র তথ্য ও গণসংযোগ বিভাগের উপ-পরিচালক মো: জাহাঙ্গীর হোসেন পাইক মঙ্গলবার রাতে এ তথ্য জানান।

তিনি জানান, বিএড প্রোগ্রামের ১ম ও ২য় সেমিস্টারের ২২১ টার্ম এর পরীক্ষায় মোট ১০ হাজার ৩ শত ২১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেন ৩ হাজার ৮ শত ৭৩ জন শিক্ষার্থী। এর মধ্যে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৯ শত ৮২ জন। পাশের হার শতকরা ৭৬ দশমিক ৯৯। চূড়ান্তভাবে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১ হাজার ৯ শত ৯০ জন পুরুষ এবং ৯ শত ৯২ জন নারী।

সংশ্লিষ্ট শিক্ষার্থীদেরকে বাউবি ওয়েব সাইট www.bou.ac.bd থেকে এ ফলাফল জেনে নিতে বলা হয়েছে।

কিউএনবি/অনিমা/১১ ডিসেম্বর ২০২৪,/দুপুর ১২:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit