রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

দুর্গাপুরে প্রতিবন্ধিদের মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৮৮ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ‘‘মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে, কারিতাস এসডিডিবি প্রকল্পের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসব বিতরণ করা হয়।এ উপলক্ষে কারিতাসের এ্যানিমেটর সারেন তজুর সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.নাভিদ রেজওয়ানুল কবীর। বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদার, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হাসান, আইসিটি অফিসার সামিউল আলম শামীম, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিনসহ আরো অনেকে। উপকরণের মধ্যে, স্কুলব্যাগ, ছাতা, জ্যামিতি বক্স, ও খাতা কলম বিতরণ করা হয়।

প্রধান অতিথি কারিতাসকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাউপকরণ ও অর্থ বিতরণ করে শেষ নয়, তাদের সহায়তায় যদি আমরা সকলেই সকলের অবস্থান থেকে সহায়তা করতে পারি তাহলেই তারা বাঁচতে শিখবে।ভালোবাসা ও মানবিক আচরণের মাধ্যমে প্রতিবন্ধীদের জন্য সহায়তার হাত বাঁড়িয়ে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়নে কারিতাস ২০১৬ সাল থেকে অত্র উপজেলায় কাজ করে যাচ্ছে।

কিউএনবি/অনিমা/১০ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit