শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
গোল উদযাপনে লামিন ইয়ামালের ‘৩০৪’ এর মানে কী? প্রতিরক্ষামন্ত্রীকে অপসারণের সিদ্ধান্তে ইউক্রেনজুড়ে বিক্ষোভ কেন? গাজার সহায়তায় ম্যাচের টিকিটের অর্থ দান নরওয়ের এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব

১২ বছরের সাজা থেকে খালাস বিএনপি নেতা দুলু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৮২ Time View

ডেস্ক নিউজ : বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ১২ বছরের সাজা থেকে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রাই দেন।

আদালতে আজ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর আইনজীবী ছিলেন অ্যাভোকেট মো. আরিফুল ইসলাম।

২০০৪ সালের ফেব্রুয়ারি মাসে নাটোরে ১৮টি বাড়িঘর আগুন দিয়ে পোড়ানো হয়। এ ঘটনায় ওই বছরই নাটোরে মামলা হয়। একই ঘটনায় ২০০৭ সালে আরেকটি মামলা হয়, যেখানে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে আসামি করা হয়।

পরে নাটোরের বিশেষ জজ আদালত দুলুকে ১২ বছর এবং অন্য ৮৩ আসামিকে ১০ বছরের সাজা দেন। সেই সাজার বিরুদ্ধে রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ২৮ আসামি আপিল করেন। শুনানি শেষে আজ রায়ের জন্য দিন ধার্য ছিল। রায়ে সব আসামিকে বেকসুর খালাস দিয়েছেন হাইকোর্ট।

কিউএনবি/অনিমা/১০ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit