এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ৫৫ পিচ ইয়াবাসহসহ দুই জনকে আটক করেছেন চৌগাছা থানা পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে চৌগাছা থানার এসআই মকলেচুর রহমান উপজেলার ফাঁসতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান।
এ সময় উপজেলার চাঁদপাড়া গ্রামের আশাদুল ইসলামের ছেলে শাকিল হোসেন (৩০) ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া গ্রামের মাঠপাড়ার বিশারত মোল্লা বিশের ছেলে জামাল হোসেন (২৪) কে আটক করেন।
পুলিশ তাদের নিকট থেকে ৫৫ পিচ ইয়াবা উদ্ধার করেন। তাদের বিরুদ্ধে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।
কিউএনবি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১০:২৮