শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২

নায়ক থেকে সংবাদপত্রে জায়েদ খান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৫৭ Time View

বিনোদন ডেস্ক : ফ্যাসিস্ট হাসিনার পতনের সময়ে তার দোসরেরা অনেকেই তল্পাতল্পি গুছিয়ে দেশ থেকে পালিয়েছে। তাদের মধ্যে অন্যতম বাংলাদেশের তথাকথিত চিত্রনায়ক জায়েদ খান। সিনেমা রেখে এবার সাংবাদিকতায় যুক্ত হয়েছেন তিনি।

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’। সমসাময়িক সময়ে চালু হয়েছে সংবাদপত্রটির অনলাইন ভার্সন ও ডিজিটাল প্ল্যাটফর্ম। যা ইতিমধ্যেই পেয়েছে বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয় অর্জন করেছে। অবশেষে সেই ‘ঠিকানা’ পত্রিকায় যোগ দিলেন জায়েদ খান।

জানা যায়, পত্রিকাটিতে প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। পত্রিকাটির ডিজিটাল প্লাটফর্মে বিনোদনমূলত একটি টকশো উপস্থাপনা করবেন জায়েদ।

সম্প্রতি নিউইয়র্ক থেকে উচ্ছ্বাস প্রকাশ করে জায়েদ খান জানান, প্রথম কোনো কিছু সব সময়ই স্পেশাল। প্রথমবার দর্শক আমাকে উপস্থাপক হিসেবে দেখবেন। আমি খুব এক্সাইটেড এবং নার্ভাস। দর্শক কীভাবে আমাকে গ্রহণ করে সেটি দেখার অপেক্ষায়। দেশের চলচ্চিত্র ও সংস্কৃতি তুলে ধরবো অনুষ্ঠানটির মাধ্যমে।

এসময় তিনি আরও বলেন, বিদেশের মাটিতে ঠিকানা দেশের জন্য কাজ করছে। বাংলা ভাষাভাষীদের জন্য কাজ করে যাচ্ছে। তারা আমাকে এমন একটি আয়োজনে রাখায় কৃতজ্ঞতা জানাচ্ছি।

তুমুল সমালোচিত এই নায়কের বড় পর্দায় অভিষেক ঘটেছিল ২০০৬ সালে ‘ভালোবাসা ভালোবাসা’ সিনেমার মাধ্যমে। পরবর্তীতে প্রেম করবো তোমার সাথে, নগর মাস্তান, ভালোবাসা সীমাহীন, অন্তর জ্বালা, সোনার চরসহ অনেক সিনেমায় দেখা গেছে তাকে।

প্রসঙ্গত, অভিনেতাদের সংগঠন ‘শিল্পী সমিতি’র তিনবারের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে বিশেষভাবে আলোচনায় আসেন জায়েদ খান। এরপর নানা তর্ক-বিতর্কের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হন জায়েদ খান।

কিউএনবি/অনিমা/১০ ডিসেম্বর ২০২৪,/দুপুর ১২:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit