বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম
আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো ট্রাম্প প্রশাসন মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্বলছে পুরো ইউরোপ নোলানের ‘দ্য ওডিসি’র প্রশংসায় পঞ্চমুখ কমল হাসান, দিলেন বড় চমকের ইঙ্গিত টাস্কফোর্স গঠন ও ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের সিদ্ধান্ত অনলাইন প্রতারণা চক্রের হোতাদের মৃত্যুদণ্ড দেবে মিয়ানমার ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বড় ধরনের হামলা মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা

শীতে প্রতিদিন খেজুর গুড় খাওয়ার যত উপকারিতা

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৪৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শীতকাল মানেই খেজুরের গুড়ের মিষ্টি গন্ধ এবং স্বাদের সঙ্গে এক গভীর সম্পর্ক। আমাদের দেশের বিভিন্ন জেলায় শীতকালে খেজুর গুড় তৈরির ঐতিহ্য বহু বছর ধরে চলে আসছে। প্রতিদিন রুটির সঙ্গে হোক কিংবা শীতের পিঠা-পায়েসে খেজুর গুড় থাকতেই হবে। তবে প্রতিদিন কি এই গুড় খাওয়া ভালো?

বিশেষজ্ঞদের মতে, খেজুর গুড় বা নলেন গুড়ে রয়েছে নানা পুষ্টি উপাদান। এটি হজমের সমস্যা দূর করে। এই গুড় কোষ্ঠকাঠিন্য, আমাশা, বদহজমের মতো অসুখে খুব কার্যকর। খেজুর গুড় আয়রনের ঘাটতি মেটাতে সাহায্য করে। কারণ এই খেজুরের গুড়ে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। তাই খেজুরের গুড় খেলে শরীরে রক্তশূন্যতাসহ আয়রনের ঘাটতিজনিত নানা অসুখ দূর হয়।  

তাছাড়াও এই গুড় লিভার ভালো রাখতে সাহায্য করে। এই গুড়ে থাকে প্রচুর সোডিয়াম ও পটাসিয়াম। এই দুই উপাদান শরীরের পেশিকে শক্তিশালী করতে কাজ করে। নিয়মিত খেজুরের গুড় খেলে তা মেদ ঝরাতে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতেও কাজ করে। শুধু তাই নয়, এটা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে। পাশাপাশি এই গুড় ত্বকও ভালো রাখে। ব্রণ ও ফুসকুড়ি মতো সমস্যা দূর করতে সাহায্য করে। 

 

 

কিউএনবি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit