শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

ফের রিমান্ডে পলক, ইনুসহ ৪ জন অন্য মামলায় গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : পৃথক দুটি হত্যা মামলায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে তিন দিন এবং সাবেক সিনিয়র সচিব মো. শাহ কামালকে দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের পৃথক আবেদনের শুনানি নিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত সোমবার সকালে এ আদেশ দেন।

এছাড়া পৃথক মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিশনাল ডিআইজি) মশিউর রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, সকাল ৭টার পর আসামিদের কারাগার থেকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় আনা হয়। সকাল ৯টার দিকে তাদের আদালতের এজলাস কক্ষে তোলা হয়। সকাল সাড়ে ১০টার মধ্যে শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। জানা যায়, শাহবাগ থানায় দায়ের করা মানিক মিয়া হত্যা মামলায় পলককে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। অপরদিকে আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত পলকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তথ্য অনুযায়ী, গত ৫ আগস্ট ঢাকা মেডিকেলের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মানিক মিয়াকে গুলি করে হত্যা করা হয়। গত ১৪ আগস্ট গ্রেফতার হন পলক। ৬ মামলায় তার মোট ৩৭ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। এদিকে পল্টন থানায় দায়ের করা যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালকে দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

এর আগে শাহ কামালকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। অপরদিকে আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়া আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়। আদালত উভয় পক্ষের শুনানি নিয়ে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।রাজধানীর নয়াপল্টনে গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন যুবদল নেতা শামীম মোল্লাকে হত্যার অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭০৪ জনের বিরুদ্ধে মামলা হয়।

এ মামলায় শাহ কামালকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডের আবেদন করে পুলিশ। শাহ কামাল গত ১৭ আগস্ট রাজধানীর মহাখালী থেকে গ্রেফতার হন। পরদিন বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

 

 

কিউএনবি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit