বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৪১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সামরিক আইন জারি এবং জনগণের চাপের মুখে কয়েক ঘণ্টার মধ্যে তা প্রত্যাহার করার পর অভিশংসনের মুখে পড়েন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। যদিও দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে বিরোধী দলের আনা প্রেসিডেন্টের অভিশংসন বিল খারিজ হয়ে গেছে। এরপরও নানামুখী চাপে রয়েছেন দেশটির প্রেসিডেন্ট। এবার তার বিরুদ্ধে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট ও তাদের পরিবারের সদস্যসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা তদন্তের জন্য ২০২১ সালে একটি প্যানেল গঠন করা হয়। যদিও প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করার ক্ষমতা এই প্রতিষ্ঠানের নেই। সোমবার এ সংক্রান্ত একটি শুনানিতে তদন্ত কমিটির প্রধান ওহ ডং-উন প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের বিরুদ্ধে বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞার আদেশ দেন।
 
দেশটির আইন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বে সাং-আপ বলেন, প্রেসিডেন্টর বিরুদ্ধে দেয়া ভ্রমণ নিষেধাজ্ঞার আদেশ কার্যকর করা হয়েছে। গত ৩ ডিসেম্বর রাতে হঠাৎ করেই সামরিক আইন জারি করেন ইউন। তার এই সিদ্ধান্ত বিরোধীদের প্রবল বিক্ষোভের মুখে পড়ে। বিক্ষোভের মুখে সামরিক আইন বাতিল করতে বাধ্য হন ইউন। কিন্তু এরপর তার বিরুদ্ধে অভিশংসনের দাবি ওঠে। পদত্যাগের দাবিতে শুরু হয় বিক্ষোভ।
 
সামরিক আইন জারির ঘটনায় ৭ ডিসেম্বর জাতির কাছে ক্ষমা চান ইউন। টেলিভিশনে দেয়া এক সংক্ষিপ্ত ভাষণে তিনি বলেন, ‘আমি খুবই দুঃখিত এবং সামরিক আইন জারির ঘটনায় আন্তরিকভাবে ক্ষমা চাইছি। দেশে সামরিক আইন জারির মতো এমন ঘটনা আর কখনও হবে না।’
 
ক্ষমা চাওয়ার পরও এদিন পার্লামেন্টে অভিশংসন ভোটের আয়োজন করা হয়। তবে ইউনের দলের আইনপ্রণেতারা ভোট বয়কট করেন। রয়টার্সের প্রতিবেদন মতে, প্রেসিডেন্টের অভিশংসনের জন্য ২০০ আইনপ্রণেতার ভোটের প্রয়োজন। তবে ভোট পড়েছে মাত্র ১৯৫টি। ফলে অভিশংসন প্রস্তাব বাতিল হয়ে যায়।

 

 

কিউএনবি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit