শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

‘২০২৫ সালে নির্বাচন, পরিকল্পনা উপদেষ্টার নিজস্ব মতামত’

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৫৮ Time View

ডেস্ক নিউজ : দেশে আগামী বছর রাজনৈতিক সরকার আসতে পারে বলে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টার এমন মন্তব্যকে তার ব্যক্তিগত অভিমত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

তিনি বলেন, পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ নির্বাচন নিয়ে একটি ব্যক্তিগত মতামত দিয়েছেন। তিনি বলেছেন- আগামী বছর নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এটি তার ব্যক্তিগত মতামত।

রোববার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে অপূর্ব জাহাঙ্গীর এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচন বিষয়ক কোনো ঘোষণা আসেনি। প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশন থেকে এই বিষয় ঘোষণা আসবে।

কবে ঘোষণা আসতে পারে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যখন ঘোষণা আসবে তখন সবার আগে আপনারা জানতে পারবেন।

এই সময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম, উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

গত ৭ ডিসেম্বর সকালে রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) উদ্যোগে আয়োজিত বার্ষিক উন্নয়ন সম্মেলনে অংশ নিয়ে উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, আগামী বছরই দেশে রাজনৈতিক সরকার আসতে পারে।

কিউএনবি/অনিমা/০৮ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit