রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ আসন্ন নির্বাচন সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাতভর রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, শিশুসহ নিহত ৭ নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ এক মহিলা আটক  আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে ১ লক্ষ ৯৯ হাজার টাকার মাদক আটক ॥ শঙ্কায় উইন্ডিজ, ২০২৭ বিশ্বকাপে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

নওগাঁর পত্নীতলায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে র‌্যালী ও আলোচনা সভা 

তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৭০ Time View
তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় বেসরকারী এনজিও সংস্থা কারিতাস কতৃক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কারিতাস রাজশাহী অঞ্চলের আওতাধীন সমাজ পরিচালিত স্থায়ীত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচী প্রকল্প আওতায় নারীর প্রতি সহিংসতা রোধে ১৬ দিনের কর্মসূচীর অংশ হিসেবে উপজেলার আকবরপুর ইউনিয়নের উষ্টি বি.এস উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।“নারীর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই’’ প্রতিপাদ্যকে সামনে রেখে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবসে রবিবার উষ্টি বি.এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী আমিনুল হক। সভায় মূল প্রতিবেদন উপস্থাপন ও সঞ্চালনা করেন প্রকল্পের কর্মসূচী কর্মকর্তা একরামুল হক।

বক্তাগণ বলেন নারীর প্রতি সহিংসতার কোনো অজুহাত হতে পারে না। সকল প্রকার শারিরীক, যৌন ও মানসিক নির্যাতন বন্ধে ও সহিংসতা মুক্ত বিশ্ব গড়তে সকলকে এগিয়ে আসার অহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলার আকবরপুর, কৃষ্ণপুর ও পত্নীতলা ইউনিয়নের ১৮টি গ্রামের প্রকল্পের উপকারভোগীগণ, গ্রাম্য নেতৃবৃন্দ, স্কুল শিক্ষক, ছাত্র-ছাত্রী, সাংবাদিক ও কারিতাসের অন্যান্য কর্মীবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/০৮ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit