ডেস্ক নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বহিরাগত নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১৬, ২৫ ও ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি টিএসসি মেট্রোস্টেশন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ এ তথ্য জানিয়েছেন।

সাইফুদ্দীন আহমেদ বলেন, এ দিবসগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের ছয়টি পয়েন্ট বন্ধ রাখা যায়। কিন্তু মেট্রোস্টেশন হওয়ায় মানুষ এ যান ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ে আসতে পারবে।
কিউএনবি/আয়শা/০৮ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৫:৫৮