রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

রাঙামাটির বনরূপায় স্বপ্ন’র আউটলেট উদ্বোধন

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১১৮ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : গুণগত মানসম্পন্ন পন্যের সমাহার নিয়ে পার্বত্য রাঙামাটি শহরে যাত্রা শুরু করেছে সারাদেশের অন্যতম পরিচিত সুপারশপ খ্যাত “স্বপ্ন”। শনিবার বিকেলে রাঙামাটি শহরের অন্যতম প্রধান বানিজ্যিক এলাকা বনরূপায় বহুল পরিচিত স্বপ্ন সুপার শপের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন পার্বত্য রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার। এসময় ব্যবসায়ি নেতা আইয়ুব চৌধুরীসহ সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

“স্বপ্ন” সুপারশপের কর্মকর্তা শহিদুল ইসলাম বাপ্পী জানিয়েছেন, দেশের অন্যতম পর্যটন নগরী রাঙামাটি শহরে আমাদের স্বপ্নের নতুন স্টোর রবিন টাওয়ারে শনিবার থেকে যাত্রা শুরু করেছে। গুনগত মান বজায় রেখে স্বপ্ন আছে রাঙামাটিবাসীর পাশে। অত্রাঞ্চলের নাগরিকদের জন্য আমরা প্রাথমিকভাবে ইলেকট্রনিক্স সামগ্রী, হোম এক্সেসরিজ, বেবি আইটেমসহ ফ্রোজেন আইটেম নিয়ে যাত্রা শুরু করেছি। তিনি জানান, সম্পূর্ন শীতাতপ নিয়ন্ত্রিত অবস্থায় নতুনভাবে রাঙামাটি শহরে স্বপ্নের যাত্রাকালে আমরা তিন দিনের জন্য নির্দিষ্ট্য আইটেমের জন্য ৫০ শতাংশ ডিসকাউন্ট, একটি কিনলে আরেকটি ফ্রি, দুইটি কিনলে একটি ফ্রি’র পাশাপাশি কিছু কিছু আইটেম অর্ধেক দামে পাওয়া যাবে।  

স্বপ্ন সুপার শপের কর্মকর্তা শহিদুল ইসলাম বাপ্পী জানান, আমাদের বেশকিছু গাইডলাইন রয়েছে যেগুলো আমরা অনুসরণ করি। আমাদের স্টোরগুলোয় হ্যাসাপ (হ্যাজার্ড অ্যানালাইসিস ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট) সার্টিফায়েড, গ্যাপ (গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস) সার্টিফিকেশন আছে। আমরা আইএসও অনুসরণ করি। এছাড়া স্থানীয় নিয়ন্ত্রণ কাঠামোর আওতায় গাইডলাইন রয়েছে, সেগুলোর অধীনে আমরা গুণগত মান নিশ্চিত করি।

স্টোরে কোল্ড চেইন বজায় রাখা, বিএসটিআই সার্টিফিকেশন পরীক্ষা করা হয়, আমদানি করা পণ্যের ডকুমেন্টস আমরা পরীক্ষা করি। এছাড়া যেসব উৎপাদকের পরিচিতি কম তাদের পণ্য আমাদের ল্যাবে পরীক্ষা করা হয় বলেও জানিয়েছেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৭ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit